স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন আনলো যুক্তরাষ্ট্র, বিপাকে শিক্ষার্থীরা - সমকন্ঠ
শুক্রবার , ১৭ জুলাই ২০২৬
সমকন্ঠ
১৭ জুলাই ২০২৬, ৮:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন আনলো যুক্তরাষ্ট্র, বিপাকে শিক্ষার্থীরা

যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থী, বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়া অতিথি এবং বিদেশি সাংবাদিকদের ভিসার নিয়মে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এর মাধ্যমে কয়েক দশকের পুরোনো ‘ডিউরেশন অফ স্ট্যাটাস’ বা নির্দিষ্ট কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থানের বিদ্যমান ব্যবস্থার অবসান ঘটতে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক বিভাগ (ডিএইচএস) এই নতুন নিয়ম জারি করেছে। নতুন নীতিমালা অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির অতিথিরা এখন থেকে সাধারণত সর্বোচ্চ চার বছরের জন্য ভিসা পাবেন। তবে ব্যতিক্রমী ক্ষেত্রে কিছু নির্দিষ্ট দেশের শিক্ষার্থীদের জন্য এই মেয়াদ আরও কম হতে পারে।

সাংবাদিকদের ভিসার ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিদেশি সাংবাদিকরা এখন থেকে এক দফায় সর্বোচ্চ ২৪০ দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন। তবে চীনের নাগরিকদের ক্ষেত্রে এই সময়সীমা মাত্র ৯০ দিনে সীমাবদ্ধ রাখা হয়েছে। নির্ধারিত সময়ের চেয়ে বেশি অবস্থান করতে চাইলে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য নতুন করে আবেদন করতে হবে, অন্যথায় দেশ ছেড়ে যেতে হবে।

ডিএইচএস জানিয়েছে, বিগত বছরগুলোতে স্টুডেন্ট ভিসায় রেকর্ড সংখ্যক মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশ করায় তাদের ওপর নজরদারি করা কঠিন হয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই নিয়ম ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পর কার্যকর হবে এবং এর আগে মার্কিন কংগ্রেসের পর্যালোচনার প্রয়োজন হবে।
ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন অভিবাসন বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়গুলো। তাদের মতে, এই নতুন জটিল নীতিমালার কারণে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষাদান কার্যক্রম ব্যয়বহুল ও জটিল হয়ে পড়বে। শিক্ষাবিদদের আশঙ্কা, এর ফলে বৈশ্বিক মেধা চর্চার কেন্দ্র হিসেবে যুক্তরাষ্ট্রের আগের আকর্ষণ ও সুনাম হ্রাস পেতে পারে। আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে যাওয়া নতুন শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়ায় এই নিয়মের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের আয়োজনে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ইরানে সেতু-রেলস্টেশনসহ বেসামরিক স্থাপনায় মার্কিন হামলা, নিহত ৭

‘আমরা থামছি না’— ফাইনালের আগে হুঙ্কার আর্জেন্টিনার

মার্কিন নির্বাচন নিয়ে ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করলো চীন

বাংলাদেশিসহ অন্যান্য দেশের অবৈধ প্রবাসীদের সুখবর দিল ইতালি

ভারতে প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু, উদ্বোধন করলেন মোদি

লা ফুয়েন্তে বনাম স্কালোনি, ফাইনালে মুখোমুখি গুরু-শিষ্য

ইয়ামালকে গোসল করিয়ে দিচ্ছেন মেসি, ওই ছবি আসল- ইউনিসেফ

সাইবার হা’মলায় লন্ডন অচল করার দায়ে ব্রিটিশ-বাংলাদেশি তরুণসহ ২ জনের জেল

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে সতর্কতা

১০

মালয়েশিয়ায় অভিযানে ৮১ জন বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক

১১

সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারে পতন হবে ইনশাআল্লাহ- নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য ভিসা নিয়ে দু:সংবাদ দিল যুক্তরাষ্ট্র

১৩

চীন মার্কিন ভোটারদের তথ্য হাতিয়ে নিয়েছে: ট্রাম্প

১৪

বিশ্ববাজারে হুহু করে বাড়ছে জ্বালানি তেলের দাম

১৫

ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা

১৬

শহীদ পরিবারকে কোটি টাকাসহ তিন দফা দাবি এনসিপির

১৭

কুয়েতে উচ্ছেদ অভিযান- বাংলাদেশিদের খোঁজখবর নিচ্ছে দূতাবাস

১৮

স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন আনলো যুক্তরাষ্ট্র, বিপাকে শিক্ষার্থীরা

১৯

ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে স্পেন শিবিরে দুঃসংবাদ

২০