আরও নিঃসঙ্গ মমতা, এবার দীর্ঘদিনের ঘনিষ্ঠ মদন মিত্রও হাত ছাড়লেন - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৫ জুলাই ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আরও নিঃসঙ্গ মমতা, এবার দীর্ঘদিনের ঘনিষ্ঠ মদন মিত্রও হাত ছাড়লেন

তৃণমূল কংগ্রেসের ভাঙনের ধারা আরও জোরালো হল। সাবেক মেয়র ফিরহাদ হাকিম, সাবেক অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিক, জাবেদ খানসহ একের পর এক হেভিওয়েট নেতার পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ও কামারহাটির বিধায়ক মদন মিত্রও দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন।

বুধবার (১৫ জুলাই) বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে বসে মদন মিত্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে, তিনি তৃণমূল কংগ্রেসের সব দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি কালীঘাটপন্থী তৃণমূলের জাতীয় কমিটির চিফ হুইপ, ওয়ার্কিং কমিটি ও জেনারেল সেক্রেটারির পদসহ সব পদ ছেড়ে দিয়েছেন।

মদন মিত্র বলেন, জীবন-মরণের সাকোর সামনে দাড়িয়ে আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি সম্মান জানাই, তাকে ধন্যবাদ দিই। আজ থেকে আমি তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলাম। তৃণমূলেরই ছিলাম, তৃণমূলেই রইলাম। শুধু এই ঘর থেকে ওই ঘরে চলে গেলাম। ওখানে সুখের পালঙ্ক ছিল, এখানে খাটিয়া। আমি খাটিয়াকেই বেছে নিলাম।

এরপর মদন মিত্রকে পাশে বসিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের লড়াই আধিপত্যবাদের বিরুদ্ধে। মদন মিত্রের মতো একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, দীর্ঘদিনের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রীর যোগদানে আমরা আরও শক্তিশালী হলাম।

রাজনৈতিক মহলের ধারণা, কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডির তলবই মদন মিত্রের এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ। হাজার কোটি টাকার চিটফান্ড মামলায় অন্যতম অভিযুক্ত মদন মিত্র। সম্প্রতি চাকরি দুর্নীতি মামলাতেও তার স্ত্রী, দুই ছেলে ও পুত্রবধূর নাম জড়িয়েছে। এই চাপের মধ্যেই তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আসল তৃণমূলে যোগ দিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০