বিশ্বকাপ সেমিতে হারের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার ১৬০ - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৫ জুলাই ২০২৬, ৯:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ সেমিতে হারের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার ১৬০

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নেওয়ার পর ফ্রান্সের বিভিন্ন শহরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ম্যাচ শেষ হতেই প্যারিস, লিওসহ কয়েকটি এলাকায় সমর্থকদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের অভিযানে দুই শহর মিলিয়ে অন্তত ১৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।
ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভি জানিয়েছে, শুধু রাজধানী প্যারিসেই গ্রেফতার হয়েছেন ১৪১ জন। পুলিশ প্রিফেকচারের তথ্য অনুসারে, অধিকাংশ গ্রেফতারের কারণ ছিল পুলিশ সদস্য ও জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে আতশবাজির মর্টার ছোড়া।

অন্যদিকে লিওর প্লাস বেলকুর চত্বরে বড় পর্দায় ম্যাচ দেখতে জড়ো হয়েছিলেন শত শত সমর্থক। খেলা শেষের পরও অনেকে সেখানে অবস্থান নেন। পরে কয়েকটি ছোট দল পুলিশের দিকে বিভিন্ন বস্তু ও আতশবাজি ছুড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি সামাল দিতে দাঙ্গা দমন ইউনিট সিআরএস ৮৩-কে ডাকা হয়। যৌথ অভিযানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং প্রায় ২০ জনকে আটক করা হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আটক ব্যক্তিদের অধিকাংশই ২০০২ থেকে ২০১১ সালের মধ্যে জন্ম নেওয়া তরুণ।

তবে স্বস্তির বিষয় হলো, সংঘর্ষে কেউ গুরুতর আহত হননি। সরকারি বা বেসরকারি কোনো সম্পত্তির বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০