ইরান সংশ্লিষ্ট লেনদেনে মার্কিন নিষেধাজ্ঞা, জব্দ ১৩০ মিলিয়ন ডলার - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৫ জুলাই ২০২৬, ৯:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরান সংশ্লিষ্ট লেনদেনে মার্কিন নিষেধাজ্ঞা, জব্দ ১৩০ মিলিয়ন ডলার

ইরান-সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপের আওতায় ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা কয়েকটি ডিজিটাল ওয়ালেট এবং একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আওতায় ইরানের ১৩০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা ওয়ালেটগুলোর সম্পদ জব্দ করা হয়েছে। পাশাপাশি ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়িয়ে আর্থিক লেনদেন পরিচালনার অভিযোগে ৫০টিরও বেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যুক্ত একাধিক ওয়ালেটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অর্থ মন্ত্রণালয়। এর মাধ্যমে ১৩০ মিলিয়ন ডলারের বেশি অর্থ জব্দ করা হয়েছে।

তিনি বলেন, ওয়াশিংটন ‘ডিজিটাল সম্পদের’ অপব্যবহারসহ ইরানের অবৈধ আর্থিক কার্যকলাপ ব্যাহত ও দুর্বল করতে প্রতিশ্রুতিবদ্ধ।

মার্কিন অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমরা কঠোরভাবে অর্থের উৎসের খোঁজ অব্যাহত রাখব। ইরানি শাসকগোষ্ঠীকে তাদের অবৈধ রাজস্ব প্রকল্পের অর্থ থেকে বঞ্চিত করব।’

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এই নিষেধাজ্ঞার আওতায় বিশ্বজুড়ে ক্রিপ্টো লেনদেনসেবা প্রদানকারী ডিজিটাল মুদ্রা কোম্পানি টেথারও রয়েছে।

এর আগে গত এপ্রিলে ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৩৪৪ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করেছিল।

এদিকে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন দেশে ইরানের উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক সম্পদ দীর্ঘদিন ধরে অবরুদ্ধ রয়েছে। এর মধ্যে চীনে তেল বিক্রির অর্থও রয়েছে, যা মার্কিন নিষেধাজ্ঞার কারণে তেহরানের জন্য ব্যবহার করা কঠিন হয়ে পড়েছে।

বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা, মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক চাপের কারণে ইরানের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে রয়েছে। একই সঙ্গে দেশটির বৈদেশিক সম্পদে প্রবেশাধিকার এবং আন্তর্জাতিক আর্থিক লেনদেনের বিষয়টি ওয়াশিংটন-তেহরান সম্পর্কের গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে রয়ে গেছে।

সূত্র: সিএনএন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০