গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বাধা দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের মারধর ও বাইকে আগুন - সমকন্ঠ
বুধবার , ১৫ জুলাই ২০২৬
সমকন্ঠ
১৪ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বাধা দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের মারধর ও বাইকে আগুন

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল প্রতিহত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় একটি মোটরসাইকেলে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ওড়াকান্দি ইউনিয়নের তিলছাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করেছে কাশিয়ানী থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন ও সহ-সভাপতি সুমন খন্দকারের নেতৃত্বে দেড় শতাধিক নেতাকর্মী ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে ‘শেখ হাসিনা’ স্লোগান দেওয়া হয়। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

বিকেল সাড়ে ৪টার দিকে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরদার তার ব্যক্তিগত ফেসবুক পেজে এ বিক্ষোভ মিছিলের একটি ভিডিও শেয়ার করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জ শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ জন নিহত হওয়ার ঘটনাকে ‘গণহত্যা দিবস’ আখ্যা দিয়ে এবং আহত-নিহতদের স্মরণে এ মিছিলটি বের করা হয়েছিল। এদিকে মিছিলের খবর পেয়ে তা প্রতিহত করতে যান স্থানীয় বিএনপি নেতারা।

উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নান্নান খাকী অভিযোগ করে বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেনের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী বাস, মাইক্রোবাস, ইজিবাইক ও মোটরসাইকেলে এসে মিছিল করছিল। সেখানে আমরা কয়েকজন বিএনপির নেতাকর্মী পৌঁছালে তারা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়, মারধর করে এবং আমার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।’

এ হামলায় রাতইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নান্নান খাকী ও সাধারণ সম্পাদক এমদাদুল হকসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহাসড়কে বিশৃঙ্খলা ও হামলার ঘটনায় ইতিমধ্যেই ছাত্রলীগের ২০ জনকে আটক করা হয়েছে। পুলিশী অভিযান অব্যাহত রয়েছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে টানা সাত ঘণ্টার বিমান হামলা সমাপ্ত- সেন্টকম

ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান সংশ্লিষ্ট লেনদেনে মার্কিন নিষেধাজ্ঞা, জব্দ ১৩০ মিলিয়ন ডলার

জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া-শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে সংসদে আলোচনা

১০ বোর্ডে ৫ বিষয়ের এইচএসসি পরীক্ষা আজ, দুপুরে লংমার্চ

আগুন লড়াইয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড

মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে- আইআরজিসি

৩ মাসের শিশুর পা ভাঙার ভিডিওটি এআই দিয়ে বানানো, জানাল পুলিশ ও পরিবার

এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান বিরোধীদলের

সাত জেলায় বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ

১০

ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

১১

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আমরণ অনশন

১২

ইউক্রেনকে ৫০ হাজার ড্রোন দিচ্ছে জার্মানি

১৩

আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী- জামায়াত আমির

১৪

হরমুজের পর এবার লোহিত সাগরের ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের ইঙ্গিত ইরানের

১৫

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বাধা দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের মারধর ও বাইকে আগুন

১৬

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাতে ড্রোন-মিসাইল ছুড়ল ইরান

১৭

পুলিশের লাঠিপেটার পর ফের সংসদ এলাকায় শিক্ষার্থীদের অবরোধ, বাস ভাঙচুর

১৮

সংসদ ভবনে ঢোকার চেষ্টা, আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা করে সরাল পুলিশ

১৯

শিক্ষার্থীদের অবরোধে রাজধানীজুড়ে তীব্র যানজট

২০