ইরানবিরোধী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম নরকে গেছে - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৩ জুলাই ২০২৬, ৭:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানবিরোধী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম নরকে গেছে

মার্কিন সিনেটরের মৃত্যুর সংবাদ পরতে গিয়ে উপস্থাপিকা বললেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী ও রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুর পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক উপস্থাপক গ্রাহামের মৃত্যুকে কেন্দ্র করে ইরানের জনগণকে অভিনন্দন জানাতে দেখা যায়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত ওই ভিডিওতে উপস্থাপক লিন্ডসে গ্রাহামকে ‘যুদ্ধবাজ’ ও ‘ইরানবিরোধী’ হিসেবে উল্লেখ করে বলেন, “ইরানের মহান জাতিকে অভিনন্দন। যুদ্ধবাজ, ইরানবিরোধী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম নরকে গেছে।

লিন্ডসে গ্রাহাম ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ মিত্র এবং ইসরায়েলের জোরালো সমর্থক। তিনি ইরানের বিরুদ্ধে কঠোর নীতির পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং ট্রাম্প প্রশাসনের বিচারক নিয়োগ, অভিবাসন নীতি ও পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।

গ্রাহামের মৃত্যুর পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে তাকে সত্যিকারের আমেরিকান দেশপ্রেমিক এবং অসাধারণ একজন সিনেটর হিসেবে অভিহিত করেন। এদিকে এনবিসি নিউজ জানিয়েছে, ইউক্রেন সফর শেষে রোববার তাদের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল গ্রাহামের, যা তার মৃত্যুর আকস্মিকতাকে আরও স্পষ্ট করে।

গ্রাহামের কার্যালয়ের তথ্য অনুযায়ী, তিনি শনিবার ৭১ বছর বয়সে আকস্মিক অসুস্থতায় মারা যান। পরে প্রাথমিক মেডিকেল পরীক্ষায় তার মৃত্যুর কারণ হিসেবে অ্যাথেরোস্ক্লেরোটিক হৃদ্‌রোগজনিত অ্যাওর্টা ফেটে যাওয়ার কথা জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০