‘কষ্ট সহ্য করা আর্জেন্টিনার রক্তে-ডিএনএতেই আছে’ - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১২ জুলাই ২০২৬, ১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘কষ্ট সহ্য করা আর্জেন্টিনার রক্তে-ডিএনএতেই আছে’

ম্যাচ শেষে স্কালোনি

অতিরিক্ত সময়ের লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এই সাফল্যে সন্তুষ্টি জানিয়েছেন দলের কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপের সেরা চারে আবারও জায়গা করে নেওয়ার কৃতিত্ব উদযাপন করেছেন তিনি।

ম্যাচ শেষে স্কালোনি বলেন, আমরা জানতাম আমাদের কষ্ট করতে হবে। এটা আমাদের রক্তে, আমাদের ডিএনএতেই আছে। আর সেটাই আমাদের মানসিক শান্তি দেয়।

ম্যাচের ৬৭ মিনিটে সমতা ফেরানোর পর সুইজারল্যান্ড যেন আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান থামিয়ে দেওয়ার পথে ছিল। তবে অতিরিক্ত সময়ের শেষ দিকে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোল আর্জেন্টিনাকে নাটকীয় জয় এনে দেয়।

কঠিন এই লড়াই নিয়ে স্কালোনি বলেন, ওরা খুব কঠিন প্রতিপক্ষ ছিল। ব্যক্তিগত লড়াইয়ে জেতা আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছিল। টানা পাঁচ-ছয়টির বেশি পাসও দিতে পারছিলাম না।
ম্যাচের বিশ্লেষণের বাইরে গিয়ে বড় অর্জন নিয়েও কথা বলেন স্কালোনি। বিশ্বের সেরা চার দলে আবারও জায়গা পাওয়া নিয়ে তিনি বলেন, এই দল যা অর্জন করেছে তা ঐতিহাসিক, যদিও আমরা আরও ভালো খেলতে পারতাম। আবারও সেমিফাইনালে ওঠাটাই একটা ঐতিহাসিক ব্যাপার।

আগামী বুধবার আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর্জেন্টিনা সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। অতিরিক্ত সময়ে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংলিশরা। তবে প্রতিপক্ষকে নিয়ে বিশদ বিশ্লেষণে না গিয়ে দলের পূর্ণ শক্তি ফিরে পাওয়ার দিকেই গুরুত্ব দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

তিনি বলেন, ইংল্যান্ড হোক বা নরওয়ে হোক, তাতে কিছু আসে যায় না। আমরা এমন একটা দলের মুখোমুখি হবো, যারা দারুণ খেলে আর যাদের কোচও দারুণ। আমাদের এখন রিকভারি দরকার, যা আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০