ইরানের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র - সমকন্ঠ
শনিবার , ১১ জুলাই ২০২৬
সমকন্ঠ
১১ জুলাই ২০২৬, ৮:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি খোলা রাখা এবং বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানের কাছ থেকে প্রকাশ্য অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র। শনিবার (১১ জুলাই) ওমানে দু’দেশের মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠকে ওয়াশিংটন তেহরানের কাছ থেকে এমন প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করবে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে ভুল বলে স্বীকার করেছে ইরান। তবে তেহরানের দাবি, এই হামলার পেছনে তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা কোনো অভ্যন্তরীণ গোষ্ঠী জড়িত।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলতি সপ্তাহের সংঘর্ষের পরও দুই পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। হোয়াইট হাউসের মতে, ওই হামলা জুনে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, যুদ্ধবিরতি চুক্তির শর্ত পালনে ইরান তার প্রতিশ্রুতি রক্ষা করেছে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রই চুক্তির শর্ত ভঙ্গ করেছে।

জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিতে ইরান হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। সিবিএস নিউজ জানিয়েছে, ইরানি কট্টরপন্থীদের একটি অংশ জাহাজে গুলি চালিয়ে আলোচনা ব্যাহত করার চেষ্টা করেছিল বলে তেহরান দাবি করেছে।

একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেন, তারা আবার আলোচনায় ফিরে এসে বলেছে, আমরা ভুল করেছি। চলুন, আলোচনা এগিয়ে নেওয়া যাক।

আজকের বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। ইরানের পক্ষে আব্বাস আরাগচি উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

গতকাল শুক্রবার মার্কিন কর্মকর্তারা জানান, আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের নেতৃত্বের কাছে বার্তা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ইরানকে প্রকাশ্যে ঘোষণা করতে হবে যে হরমুজ প্রণালি খোলা আছে এবং তারা আর বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি চালাবে না। হোয়াইট হাউস চায়, হামলার ঘটনা ভুল ছিল বলে ইরান প্রকাশ্যে স্বীকারও করুক।

এদিকে উত্তেজনা কমাতে গতকাল কাতারের একটি প্রতিনিধিদল ইরান সফর করেছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান আমাদের সঙ্গে আবার আলোচনায় বসতে চেয়েছে। আমরা সম্মত হয়েছি। তবে স্পষ্ট করে বলে দিয়েছি যুদ্ধবিরতি এখন শেষ।

গত সোমবার হরমুজ প্রণালিতে ওমানের জলসীমায় তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়। ইরান অবশ্য বারবার বলছে, জাহাজগুলোকে তাদের নির্ধারিত পথ দিয়েই চলতে হবে।

গত মাসে ১৪ দফার এক সমঝোতা স্মারকে সম্মত হয় দুই দেশ। এর লক্ষ্য ছিল যুদ্ধবিরতি দীর্ঘায়িত করা এবং উপসাগরীয় অঞ্চলে সব ধরনের সংঘাত এড়ানো।

বর্তমানে হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে উপসাগরীয় অন্যান্য দেশগুলোর সঙ্গে ইরান ও ওমান আলোচনা করবে বলে চুক্তিতে উল্লেখ ছিল।

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিম তীরে মার্কিন আইনপ্রণেতাকে আটকে রাখল ইসরায়েলিরা

মোজতবার প্রতিশোধের ডাক, যুক্তরাষ্ট্রের সঙ্গে থমকে যেতে পারে আলোচনা

তারেক রহমানের চীন সফরের অর্জন হচ্ছে শূন্য- নাহিদ ইসলাম

ইরানের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র

২৫ হাজার ধাত্রী ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে- প্রধানমন্ত্রী

সাইবার হামলার শিকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

ইরানের হাতে হত্যার শিকার হলে কী করতে হবে নির্দেশনা দিয়ে রেখেছি- ট্রাম্প

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি- রাষ্ট্রপতি

অবকাঠামোয় হামলা হলে ইসরায়েলকে ছাড় দেবে না ইরান- নিরাপত্তা প্রধান

ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, অবশেষে ১১ নারী সদস্য গ্রেপ্তার

১০

‘কখনো হাল না ছাড়া’ এক দল হিসেবে মানুষ মনে রাখুক আর্জেন্টিনাকে: স্কালোনি

১১

ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

১২

সরকারের বদনাম হয় এমন সুবিধা নেতাকর্মীরা পাবেন না- আইনমন্ত্রী

১৩

ট্রাম্পের অনুমতি পেলেই ইরানে হামলায় যোগ দিবে ইসরায়েল

১৪

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

১৫

ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ

১৬

চুপ করাতে হলে আপনাদের আমাকে প্রাণে মেরে ফেলতে হবে

১৭

গণহত্যা থেকে বাঁচতে গেছেন ব্রাজিলে, গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক জয় গাজার কিশোরীর

১৮

জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে হালান্ড

১৯

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, ঝোড়ো হাওয়ার শঙ্কা

২০