ইরানের হাতে হত্যার শিকার হলে কী করতে হবে নির্দেশনা দিয়ে রেখেছি- ট্রাম্প - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১১ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের হাতে হত্যার শিকার হলে কী করতে হবে নির্দেশনা দিয়ে রেখেছি- ট্রাম্প

ইরানের হাতে নিহত হলে যুক্তরাষ্ট্রের করণীয় কী হবে, সেই নির্দেশনা ইতোমধ্যে দিয়ে রেখেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি গোয়েন্দার ‘ইরানের এ ধরনের পরিকল্পনা’ সামনে আনার পর তিনি এ কথা জানলেন।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১০ জুলাই) ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান তাকে গুপ্তহত্যা করলে কী করতে হবে, সে বিষয়ে তিনি ‘নির্দেশনা দিয়ে রেখেছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে কিছু ব্যানার ওড়ানো হয়েছিল। মূলত সেই প্রসঙ্গ টেনেই তিনি এ কথা বলেন।

মার্কিন ওই ট্যাবলয়েড পত্রিকাকে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি অনেক দিন ধরেই তাদের তালিকায় আছি। আমাদের এই বিষয়টা সামলাতে হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, তবে মূল বিষয়টা হলো আমি নির্দেশনা দিয়ে রেখেছি—যদি আমার কিছু হয়, তবে তাদের ওপর এমন মাত্রায় বোমা ফেলা হবে, যা তারা আগে কখনও দেখেনি।

ট্রাম্প আরও বলেন, তেহরান বহু বছর ধরেই তাকে মেরে ফেলতে চাইছে।

শেষে তিনি বলেন, আমি আশা করি, আপনারা আমার শূন্যতা অনুভব করবেন।

এছাড়া নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানকে লক্ষ্য করে ১ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।

ট্রাম্প আরও লিখেছেন, ইরানের ইসলামি প্রজাতন্ত্রকে লক্ষ্য করে ১ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। বিশ্বের বিভিন্ন স্থানে ইরান সরকার যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট—এই ক্ষেত্রে আমাকে—হত্যা বা হত্যার চেষ্টা করার যে হুমকি দিয়েছে, তারা যদি সেটি বাস্তবায়নের চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।

তিনি আরও বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ ইতোমধ্যেই দেয়া হয়েছে। প্রয়োজনে মেয়াদ বাড়ানো হতে পারে, তবে অন্তত এক বছরের জন্য মার্কিন সামরিক বাহিনী ইরানের সব এলাকায় সম্পূর্ণ ধ্বংসাত্মক হামলা চালাতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম।

ইরান সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার নতুন পরিকল্পনা তৈরি করেছিল বলে ইসরায়েলের গোয়েন্দা তথ্যে দাবি করা হয়েছে। বিষয়টি সম্পর্কে জানেন, এমন দুটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে।

দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি যখন ভেঙে পড়ার আশঙ্কায়, ঠিক তখন ইহুদি রাষ্ট্রটির উগ্রপন্থী নেতানিয়াহু সরকারের এমন গোয়েন্দা দাবি দুই দেশের মধ্যে উত্তেজনায় নতুন মাত্রা যোগ করে।

ইসরায়েলি দুটি সূত্র দাবি করেছে, এমন তথ্যটি চলতি সপ্তাহে এসেছে।

অন্য একটি সূত্র বলেছে, ট্রাম্পকে হত্যার সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্রমাগত গোয়েন্দা তথ্য পাচ্ছিল। তবে ইসরায়েলের কাছ থেকে আসা এই দাবি নতুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০