চুপ করাতে হলে আপনাদের আমাকে প্রাণে মেরে ফেলতে হবে - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১০ জুলাই ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুপ করাতে হলে আপনাদের আমাকে প্রাণে মেরে ফেলতে হবে

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ওপর নতুন করে ক্ষোভ ঝেড়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এসময় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বিজেপি লক্ষ্যবস্তু বানাচ্ছে দাবি করেন তিনি। শুক্রবার (১০ জুলাই) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এক ভিডিওবার্তায় মমতা বলেছেন, তৃণমূলকে ভেঙে দিতে বিজেপি কোনো চেষ্টা বাকি রাখেনি। তৃণমূলকে শেষ করতে হলে বা আমাকে চুপ করাতে হলে প্রাণে মেরে ফেলতে হবে।

মহুয়া মৈত্র, অভিষেক ব্যানার্জী ও কল্যাণ ব্যানার্জীসহ তার দলের অধিকাংশ নেতাকেই হামলা এবং হেনস্তার শিকার হতে হয়েছে দাবি করে মমতা বলেন, কার ওপর আপনারা হামলা করেননি? আপনারা মহুয়ার ওপর হামলা করেছেন, অভিষেক-কল্যাণের ওপর করেছেন। আমার বাড়িতে আপনারা হামলা করেছেন।

এদিকে এমন এক সময়ে এসে মমতা দাবি করলো যখন প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে রয়েছে তার দল তৃণমূল কংগ্রেস।

এছাড়া পশ্চিমবঙ্গের কিছু সরকারি বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে মধ্যাহ্নভোজে ডিমের পরিবর্তে নিরামিষ বিকল্প চালুর সিদ্ধান্তেরও সমালোচনা করেন মমতা। তার অভিযোগ, সরকার জনগণের মৌলিক চাহিদা উপেক্ষা করে রাজনৈতিক প্রতিহিংসায় ব্যস্ত।

তিনি বলেন, স্কুলের শিশুদের মধ্যাহ্নভোজে ডিম দেওয়া হচ্ছে না। অথচ এসব অদ্ভুত কাজ নিয়েই সরকার ব্যস্ত। এটি কখনোই বাংলার সংস্কৃতি ছিল না। আমরা ১৫ বছর ক্ষমতায় ছিলাম, কিন্তু কখনো পুলিশকে এ ধরনের কাজ করাইনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০