কর্মসংস্থান সৃষ্টি না হলে আরেকটি গণঅভ্যুত্থান হওয়ার ঝুঁকি রয়েছে: সারজিস আলম - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১০ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কর্মসংস্থান সৃষ্টি না হলে আরেকটি গণঅভ্যুত্থান হওয়ার ঝুঁকি রয়েছে: সারজিস আলম

কর্মসংস্থান সংকট, সীমান্ত পরিস্থিতি এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি সতর্ক করে বলেছেন, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা না হলে তাদের হাত ধরেই দেশে আরেকটি গণঅভ্যুত্থান হওয়ার ঝুঁকি রয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক পদযাত্রা-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির নির্বাচনী ইশতেহারে নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন সারজিস আলম। তিনি বলেন, দেশের তরুণ ও বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। যদি এই সংকট নিরসন না হয়, তবে পরিস্থিতির দায়ভার সরকারকেই নিতে হবে।

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে সারজিস আলম বলেন, “বিবেক বিসর্জন দেওয়া মুখ্যমন্ত্রী বলছেন তারা ১০ হাজার পুশ-ইন করেছে এবং আরও হবে। কিন্তু আমরা আমাদের সীমান্তে আর একটিও পুশ-ইন বা হত্যাকাণ্ডের ঘটনা দেখতে চাই না।”

আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট ব্যবস্থা ফিরিয়ে আনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সরকারকে ধন্যবাদ জানান এনসিপির এই নেতা। তবে একই সঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা হয়েছে ঠিকই, কিন্তু যে গণভোটের মধ্য দিয়ে ক্ষমতায় আসা হয়েছিল তা বাস্তবায়ন না করা মোনাফেকি।”

আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সরকারি ঘোষণার প্রেক্ষিতে সারজিস আলম কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রকার ‘ইঞ্জিনিয়ারিং’ বা কারচুপির চেষ্টা করা হলে তা বরদাশত করা হবে না। তিনি বলেন, “বিগত তিনবার যারা ভোট চুরি করেছিল তাদের যে পরিণতি হয়েছিল, এবার নির্বাচন নিয়ে কোনো কারচুপি করলে তাদের অবস্থা তার চেয়েও ভয়াবহ হবে।”

এর আগে উল্লাপাড়ার বিজ্ঞান মোড় থেকে একটি বিশাল পদযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মুক্তমঞ্চে এসে শেষ হয়। সমাবেশে সারজিস আলম ছাড়াও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য-সচিব সাইফ মোস্তাফিজ, মাহিন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০