শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি- এমবাপ্পে - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৫ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি- এমবাপ্পে

বিশ্বকাপের নকআউট পর্বে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ফ্রান্স। যদিও দারুণ ফর্মে থাকা ফরাসিদের বিপক্ষে প্যারাগুয়ের পরাজয় ছিল অনেকটাই প্রত্যাশিত, তবুও জার্মানিকে টাইব্রেকারে বিদায় করা দলটি নিজেদের লড়াকু মানসিকতার প্রমাণ দিয়েছে। শনিবার (৫ জুলাই) ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি থেকে করা একমাত্র গোলেই জয় নিশ্চিত করে ফ্রান্স। ম্যাচ শেষে ফলাফলের পাশাপাশি আলোচনার কেন্দ্রেও ছিলেন এমবাপ্পে।

পুরো ম্যাচজুড়ে প্যারাগুয়ের একাধিক খেলোয়াড়ের সঙ্গে তার উত্তপ্ত বাকবিতণ্ডা হয়। ম্যাচ শেষ হওয়ার পরও বোঝা যাচ্ছিল, গুস্তাভো আলফারোর শিষ্যরা যেভাবে তাকে চাপে রেখেছিল, তাতে তিনি এখনও বিরক্ত।

মাঠেই ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, আমরা আগে থেকেই জানতাম কী ধরনের ম্যাচ আমাদের অপেক্ষা করছে। কিন্তু আজ আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি। আমরা প্রমাণ করেছি যে আমরা শুধু সুন্দর ফুটবল খেলতে জানি, এমন দল নই। প্রয়োজন হলে আমরা কুৎসিতও হতে পারি; আমার বক্তব্যের জন্য ক্ষমা করবেন।

তিনি আরও বলেন, এ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তারা ভেবেছিল আমরা শুধু সুন্দর সুন্দর পাস, ওয়ান-টু আর চোখধাঁধানো ফুটবল খেলতে মাঠে নামব। কিন্তু আমরা কুৎসিত ও শারীরিক ফুটবলও খেলতে জানি। আজ আমরা জিতেছি, আর সেই দিক থেকেও আমরা তাদের চেয়ে ভালো ছিলাম।

এরপর কথা ওঠে কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে আসন্ন ম্যাচ নিয়ে। যেখানে প্রতিপক্ষ দলে আছেন এমবাপ্পের ঘনিষ্ঠ বন্ধু আশরাফ হাকিমি।

এমবাপ্পে বলেন, আমার মনে হয় সে ইতোমধ্যেই আমাকে মেসেজ করেছে। তবে এখন আমাদের পুরো মনোযোগ ম্যাচের দিকেই। আমরা জানি মরক্কো খুবই শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেলতে পেরে আমরা আনন্দিত। পরের ধাপে উঠতে আমরা আমাদের সর্বোচ্চটা উজাড় করে দেব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০