কেপ ভার্দের বিপক্ষে পরাজয়ের মুখ দেখবে মেসি: তিমুর লিসতের প্রেসিডেন্ট - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২ জুলাই ২০২৬, ২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেপ ভার্দের বিপক্ষে পরাজয়ের মুখ দেখবে মেসি: তিমুর লিসতের প্রেসিডেন্ট

২০২৬ ফিফা বিশ্বকাপের ‘রাউন্ড অব ৩২’-এর নকআউট মঞ্চে এক চরম রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব! বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে এবারের আসরের সবচেয়ে বড় ‘ডার্ক হর্স’ কেপ ভার্দে। কাগজে-কলমে লিওনেল স্কালোনির দল যোজন যোজন এগিয়ে থাকলেও, মাঠের লড়াইয়ের আগেই মাঠের বাইরের এক মন্তব্যে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। ফুটবল বিশ্বকে রীতিমতো স্তম্ভিত করে দিয়ে এক অবিশ্বাস্য ও অদ্ভুত ভবিষ্যদ্বাণী করেছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট হোসে মানুয়েল রামোস-হোর্তা।

আর্জেন্টিনা বা কেপ ভার্দে কোনো দেশের রাষ্ট্রপ্রধান না হয়েও আফ্রিকান দলটির প্রতি এক অন্ধ বিশ্বাস, অটল আস্থা ও কিছু অদ্ভুত বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক যুক্তি দাঁড় করিয়ে ভাইরাল হয়েছেন এই নোবেলজয়ী রাষ্ট্রপ্রধান। তার সোজাসাপ্টা দাবি, এই নকআউট ম্যাচেই চলতি বিশ্বকাপে লিওনেল মেসি তার প্রথম পরাজয়ের স্বাদ পেতে যাচ্ছেন এবং বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টাইনরা কোনোভাবেই রুখতে পারবে না কেপ ভার্দেকে।

খেলোয়াড়দের খাদ্যাভ্যাস থেকে শুরু করে ভৌগোলিক প্রতিকূলতা কেপ ভার্দে কেন জিতবে, তার ব্যাখ্যা দিতে গিয়ে খুঁটিনাটি কোনো কিছুই বাদ দেননি তিমুরের প্রেসিডেন্ট রামোস-হোর্তা। তিনি বলেন, কঠোর খাদ্যাভ্যাসের কারণে কেপ ভার্দিয়ানদের এক অতুলনীয় শারীরিক ও আধ্যাত্মিক গঠন রয়েছে। তাদের এই বিশেষ ডায়েটে থাকে কাচুপা, যা মূলত ভুট্টা, শিম, মাংস এবং অন্যান্য অনেক প্রোটিনের এক জাদুকরী মিশ্রণ।

এছাড়া রুক্ষ প্রকৃতির প্রতিকূলতার মধ্য দিয়ে লড়াই করে তাদের মধ্যে এক অসাধারণ সহনশীলতা গড়ে উঠেছে। শুধু শারীরিক গঠন বা পুষ্টিগুণ দিয়েই নিজের যুক্তি শেষ করেননি তিনি, টেনে এনেছেন তাদের অনন্য সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়ও। তার মতে, কেপ ভার্দিয়ানরা খুব ধার্মিক। ক্যাথলিজম ও আফ্রিকান আধ্যাত্মিক প্রথার সমন্বয় থেকে তাদের এই বিশ্বাস গড়ে উঠেছে। তাই সব ঈশ্বরের আশীর্বাদ এই দলটির সঙ্গে আছে।
বক্তব্যের শুরু থেকেই কেপ ভার্দের পক্ষে ওকালতি করা এই প্রেসিডেন্ট নিজের অবস্থান পরিষ্কার করে আরও যোগ করেন, কেপ ভার্দে ইতোমধ্যেই জিতে গেছে। এবারের বিশ্বকাপে অবশ্য তিন ম্যাচ খেলে এখন পর্যন্ত হারেনি কেপ ভার্দে। স্পেন, উরুগুয়ে আর সৌদি আরবের মতো কঠিন গ্রুপে পড়েও তিন তিনটি লড়াকু ড্র নিয়ে শেষ ৩২-এ উঠে এসে ইতোমধ্যেই ইতিহাস গড়েছে আফ্রিকার এই পুচকে দলটি। তবে এবার সামনে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী শনিবার ভোর ৪টায় শুরু হবে এই রোমাঞ্চকর মাঠের যুদ্ধ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০