আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৬ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফুটবল ইতিহাসে আরেকটি অনন্য অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই আর্জেন্টিনার জার্সিতে ২০০তম ম্যাচ খেলার কীর্তি গড়বেন এই বিশ্বকাপজয়ী তারকা।

আর্জেন্টিনার হয়ে মেসির যাত্রা শুরু হয়েছিল ২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে একটি প্রীতি ম্যাচ দিয়ে। তবে অভিষেকটা সুখকর ছিল না। বদলি হিসেবে মাঠে নেমে অল্প সময়ের মধ্যেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। সেই কঠিন শুরুর পরই ধীরে ধীরে নিজেকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি।

এ পর্যন্ত জাতীয় দলের হয়ে ১৯৯ ম্যাচে মাঠে নেমে ১১৭টি গোল করেছেন মেসি। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৪টি গোল। প্রায় ১৬ হাজার ৩৮০ মিনিটের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি জিতেছেন ২০২২ বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা এবং একটি ফিনালিসিমা শিরোপা।

তবে এই সাফল্যের পথ মোটেও মসৃণ ছিল না। ২০১৫ ও ২০১৬ সালে টানা দুই কোপা আমেরিকার ফাইনালে হারের হতাশা পেরিয়ে শেষ পর্যন্ত ২০২২ সালে বিশ্বকাপ জয়ের মাধ্যমে ক্যারিয়ারের সর্বোচ্চ অর্জনের স্বাদ পান তিনি।

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের বড় অংশজুড়ে রয়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। এই প্রতিযোগিতায় তিনি খেলেছেন ৭২ ম্যাচ, যেখানে তার নামের পাশে রয়েছে ৩৬ গোল ও ১৪ অ্যাসিস্ট। এছাড়া বিশ্বকাপে ২৬টি এবং কোপা আমেরিকায় ৩৯টি ম্যাচ খেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

বর্তমানে আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডটি রয়েছে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। জাতীয় দলের হয়ে ২২৮ ম্যাচ খেলেছেন তিনি। অন্যদিকে ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শের অপেক্ষায় থাকা মেসিকে ঘিরে এখন ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

ভবিষ্যতে মেসি, রোনালদো কিংবা লুকা মদ্রিচ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন কি না, তা নিয়ে আলোচনা থাকলেও মেসি এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো বার্তা দেননি। আপাতত জাতীয় দলের হয়ে নিজের বর্ণাঢ্য যাত্রায় নতুন একটি ইতিহাস যোগ করার দিকেই নজর তার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০