সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৩ জুন ২০২৬, ৮:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

বিশ্বকাপের শুরুটা স্মরণীয় করার লক্ষ্যে খেলতে নেমে সপ্তম মিনিটেই গোল করে এগিয়ে গেল সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১-০ গোল ব্যবধানে এগিয়ে রয়েছে মার্কিনিরা।

লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে খেলা শুরুর বাঁশি বাজতে না বাজতেই উল্লাসে ফেটে পড়ল স্বাগতিক সমর্থকরা। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের সপ্তম মিনিটেই ১-০ গোলে এগিয়ে গেছে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মরিসিও পোচেত্তিনোর শিষ্যরা। খেলার সপ্তম মিনিটে মার্কিন মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনি দারুণ এক আক্রমণ বুক করে বল বাড়িয়ে দেন অধিনায়ক ক্রিশ্চিয়ান পুলিসিকের দিকে। দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে পুলিসিক যখন ডি-বক্সের ভেতর আবার ম্যাককেনিকে পাস দিতে যান, তখন তা ক্লিয়ার করতে গিয়ে প্যারাগুয়ের মিডফিল্ডার দিলান বোবাদিল্লা নিজেদের জালেই বল জড়িয়ে দেন।

এই আত্মঘাতী গোলের কল্যাণে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ঘরের মাঠে স্বপ্নের মতো সূচনা করল স্বাগতিক।

এদিকে এর মাধ্যমে এবারের আসরের দ্রুততম গোলও বনে গেছে এটি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নবম মিনিটে গোল করেছিলেন মেক্সিকান তারকা ফুটবলার জুলিয়ান কুইনোনেস। কিন্তু তার রেকর্ডটা বেশিক্ষণ টিকলো না। যদিও এমন নিজেদের জালে বল পাঠিয়ে এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি নিশ্চয় করতে চানননি বোবাদিল্লা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০