টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১ - সমকন্ঠ
রবিবার , ১৪ জুন ২০২৬
সমকন্ঠ
১৩ জুন ২০২৬, ৬:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মিডল্যান্ড শহরে এক বন্দুকধারীর অতর্কিত হামলায় অন্তত একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১২ জুন) সকালে পশ্চিম টেক্সাসের এই শহরে মর্মান্তিক এই গোলাগুলির ঘটনা ঘটে। কয়েক ঘণ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের পর সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

মিডল্যান্ডের মেয়র লরি ব্লং জানিয়েছেন, ঘটনার পরপরই পুরো এলাকা নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হয়। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। মিডল্যান্ড পুলিশ প্রধান গ্রেগ স্নো জানান, শুক্রবার সকালে ৪৬০০ ব্লক ওয়েস্ট ওয়াল স্ট্রিট এলাকার একটি ভবন থেকে আকস্মিক গুলির শব্দ শুনতে পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে কার্যক্রম শুরু করে। কয়েক ঘণ্টা ধরে চলা গোলাগুলির পর হামলাকারীর মৃত্যুর মধ্য দিয়ে ঘটনার অবসান ঘটে। তবে হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে নাকি নিজে আত্মহত্যা করেছে, তা এখনো স্পষ্ট নয়।

গুলিবিদ্ধদের মধ্যে ৯ জনকে দ্রুত মিডল্যান্ড মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের মুখপাত্র তাসা রিচার্ডসন জানান, ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জরুরি অস্ত্রোপচারের জন্য নেওয়া হয়েছে। বাকি ৫ জনের অবস্থা স্থিতিশীল রয়েছে। নিরাপত্তার খাতিরে ঘটনার পরপরই হাসপাতাল চত্বরে ‘লকডাউন’ জারি করা হয়। বর্তমানে জরুরি বিভাগ ছাড়া হাসপাতালের অন্যান্য অংশের লকডাউন তুলে নেওয়া হলেও, সাধারণ মানুষকে এই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

টেক্সাসের ফোর্ট ওর্থ ও এল পাসো শহরের মাঝামাঝি অবস্থিত মিডল্যান্ড শহরে এই হামলার পেছনের উদ্দেশ্য বা কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারী সন্দেহভাজন ব্যক্তির পরিচয়ও প্রকাশ করেনি পুলিশ। ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদ্ঘাটনে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০