চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার - সমকন্ঠ
শুক্রবার , ১৯ জুন ২০২৬
সমকন্ঠ
১২ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

ব্রাজিলের ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ব্রিতো আর নেই। কিংবদন্তি এই সেন্টার ব্যাক ৮৬ বছর বয়সে মারা গেছেন। গতকাল (বৃহস্পতিবার) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে ব্রিতোর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি সিবিএফ।

১৯৬৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের হয়ে ৬১টি ম্যাচ খেলেছেন ব্রিতো। ১৯৬৬ বিশ্বকাপেও দেশের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। রক্ষণভাগে উইলসন পিয়াজার সঙ্গে গড়ে তুলেছিলেন শক্তিশালী এক জুটি, যা সে সময় ব্রাজিলের অন্যতম ভরসা ছিল।

ব্রিতোর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিবিএফ সভাপতি সামির জাউদ। এক বিবৃতিতে তিনি বলেন, ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে ব্রিতো আমাদের ছেড়ে গেলেন। ১৯৭০ বিশ্বকাপ জয়ে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

বিশ্বকাপ জয়ের পাশাপাশি ব্রাজিলের হয়ে ১৯৭১ সালে কোপা রোকা এবং ১৯৭২ সালে তাসা ইন্ডিপেনদেন্সিয়াও জিতেছিলেন ব্রিতো। এই তারকার অবদান উল্লেখ করে সামির জাউদ আরও বলেন, আমাদের দেশের এই মহান তারকাকে আমি শ্রদ্ধা জানাই। তার লড়াকু মানসিকতা ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের অনুপ্রেরণা জোগাবে।

ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ব্রিতো। তার বিদায়ে আরেক বিশ্বকাপজয়ী কিংবদন্তিকে হারাল বিশ্ব ফুটবল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের পর আমার ক্ষমতার কোনো সীমা-পরিসীমা নেই- ট্রাম্প

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

নতুন সমীকরণে লাভবান ইরান, উদ্বেগে প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বীরা

নাইজারের বিমানবন্দরে সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ৩৫

মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম

১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত

সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ‘ জীবন ও কর্ম ‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১০

চলতি অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪.৫৭ বিলিয়ন ডলার

১১

খুলনায় গৃহকর্মী নির্যাতনের ঘটনায় সেই পুলিশ দম্পতি কারাগারে

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

১৩

উরুগুয়ের বিপক্ষে নামার আগে মায়ের দেখা হবে ভোজিনহার

১৪

ব্যাংক খাতে লোকসান বেড়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

১৫

মোদি দেখতে অত্যন্ত ভদ্র হলেও বাস্তবে ‘টোটাল কিলার’- ট্রাম্প

১৬

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার- তথ্যমন্ত্রী

১৭

ইরান শক্ত অবস্থানে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে- গালিবাফ

১৮

প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে

১৯

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, ‘বেপরোয়া’ বললেন স্টারমার

২০