ইরানের এলপিজি রপ্তানি নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের এলপিজি রপ্তানি নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট একটি নেটওয়ার্ক এবং একটি অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ওয়াশিংটন। খবর শাফাক নিউজের।

শুক্রবার (৫ জুন) মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজগুলো ভুয়া কোম্পানির মাধ্যমে ইরানি এলপিজিকে ওমানের উৎপাদিত জ্বালানি হিসেবে পরিচয় দিয়ে এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করছিল।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, সংযুক্ত আরব আমিরাত ও চীনভিত্তিক একটি বাণিজ্যিক নেটওয়ার্ক এই কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এ ছাড়া একটি ইরানি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান এবং এর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওয়াশিংটনের দাবি, প্রতিষ্ঠানটি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানি ব্যাংকগুলোর জন্য বৈদেশিক মুদ্রা লেনদেন সহজ করতে সহায়তা করছিল।

মার্কিন প্রশাসন জানিয়েছে, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার প্রচেষ্টায় জড়িত ব্যক্তি, কোম্পানি, জাহাজ ও আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড জানায়, ‘ডাভিনা’ নামের একটি জাহাজ আটক করা হয়েছে, যা নিষেধাজ্ঞার আওতায় থাকা বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে।

মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য, ইরানকে সহায়তা দেওয়া অবৈধ নেটওয়ার্কের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০