অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইসরায়েলি মেজর জেনারেল - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৪ জুন ২০২৬, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইসরায়েলি মেজর জেনারেল

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) নর্দার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল রাফি মিলোর গাড়ি বহরে হিজবুল্লাহ ড্রোন হামলা চালায়। তবে হামলার কিছুক্ষণ আগেই তিনি লক্ষ্যবস্তু গাড়ি থেকে নেমে যাওয়ায় প্রাণে রক্ষা পান। এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

দখলদার রাষ্ট্রটির সরকারি সম্প্রচারমাধ্যম কান এর তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের একটি গ্রাম পরিদর্শনে গিয়েছিলেন মেজর জেনারেল মিলো। ওই সময় তিনি কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার সঙ্গে মাঠপর্যায়ের পরিদর্শন কার্যক্রমে অংশ নিয়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মিলো ও তার এক সহকারী গাড়ি থেকে নামার কিছুক্ষণ পর একটি বিস্ফোরকবাহী ফার্স্ট-পারসন-ভিউ ড্রোন তাদের গাড়িতে আঘাত হানে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও তারা অক্ষত থাকেন।

ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ সংবাদটি প্রকাশের অনুমতি দেওয়ার পর ঘটনাটি সামনে আসে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ইচ্ছাকৃতভাবে আইডিএফের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু বানাতে চাচ্ছে।

গত সপ্তাহে কান জানিয়েছিল, ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তাদের গতিবিধির ওপর কড়া নজর রাখছে হিজবুল্লাহ। সংগঠনটি ড্রোন ও অন্যান্য ইউএভি ব্যবহার করে সমন্বিত হামলার মাধ্যমে ইসরায়েলের কমান্ড ও প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করছে। জেনারেল রাফিকে লক্ষ্য করে চালানো হামলাকে সেই পরিকল্পনারই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০