মেসিসহ চোটে আর্জেন্টিনার ৮ ফুটবলার, দুশ্চিন্তায় স্কালোনি - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২ জুন ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেসিসহ চোটে আর্জেন্টিনার ৮ ফুটবলার, দুশ্চিন্তায় স্কালোনি

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গত রোববার (৩১ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা ১১টায় মিসৌরিতে অবতরণ করে আলবিসেলেস্তেদের বিমানটি। আগামী শনিবার টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তিন দিন পর আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ তাদের।

তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের এখন সবচেয়ে বড় চিন্তার নাম হচ্ছে ইনজুরি। হ্যামস্ট্রিংয়ের চোটে লিয়ান্দ্রো পারেদেস তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন। এ ছাড়া লিওনেল মেসিসহ আর্জেন্টিনার আটজন ছোটখাটো ইনজুরিতে আক্রান্ত। যা কোচ লিওনেল স্কালোনির কপালে ফেলেছে চিন্তার ভাঁজ।

হ্যামস্ট্রিং চোটের কারণে দুই প্রস্তুতি ম্যাচ তো বটেই, ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের তাদের প্রথম ম্যাচেও মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে পাবে না তারা। পুরোপুরি সুস্থ হতে তার তিন সপ্তাহ লাগতে পারে।

এ দিকে মেসি ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়ার বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরির শঙ্কা নিয়ে মাঠ ছাড়লে সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলেন। পরে জানা গেছে, মাংসপেশিতে হালকা টান লেগেছিল। তার চোট গুরুতর না হলেও সতর্কতার জন্য দুই প্রস্তুতি ম্যাচে বিশ্রামে থাকবেন।

ইউরোপা লিগের ফাইনাল শুরুর আগে ওয়ার্মআপের সময় গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের আঙুল ভেঙে গিয়েছিল। তিনিও প্রস্তুতি ম্যাচ দুটিতে থাকছেন না। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে তিনি ফিট হয়ে যাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

মেসির বিকল্প হিসেবে ধরা হচ্ছিলো নিকো পাজকে। তিনিও চোট পেয়েছেন। কোমোর এই ২১ বছর বয়সী মিডফিল্ডার সিরি ‘এ’তে হেল্লাস ভেরোনার বিপক্ষে মাঠ ছেড়েছিলেন বাঁ হাটুতে অস্বস্তি বোধ করায়। পরীক্ষায় গুরুতর কিছু ধরা না পড়লেও তিনি বিশ্রামে থাকবেন বলে জানা গেছে। গত এপ্রিলে টটেনহ্যামের সেন্টার ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরোর ডান হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল। চোট পাওয়ার ৪৯ দিন পার হয়ে গেলেও পুরোপুরি ফিট হয়ে ওঠেননি তিনি। তবে পুনর্বাসনের শেষ পর্যায়ে আছেন তারকা এ ডিফেন্ডার।

এছাড়া এপ্রিলের শেষ দিকে অ্যাতলেতিকো মাদ্রিদের তারকা ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন। তিনি এখনও পুরোপুরি ফিট নন। তবে ফিট হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন। অ্যাতলেতিকোর আরেক ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেজ এপ্রিলে চোট পেয়েছিলেন। তাকে নিয়েও চিকিৎসকরা ব্যস্ত সময় পার করছেন। ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েলে মাংসপেশিতে গ্রেড টু টাইপ চোট রয়েছে। তাকেও প্রস্তুতি ম্যাচে বিশ্রামে রাখা হতে পারে। এ ছাড়া নাহুয়েল মলিনা ও থিয়াগো আলমাদারের মাংসপেশিতে হালকা চোট রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০