রাজধানীর ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ মার্চ ২০২৬, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীর ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’ সিলগালা করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

সোমবার (২৩ মার্চ) বিকেলে হাসপাতালটিতে আকস্মিক অভিযান চালিয়ে নানা অনিয়ম ও অসাধু চক্রের দৌরাত্ম্য পাওয়ায় তিনি এই কঠোর নির্দেশ দেন।

বিকেল ৪টার দিকে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে তিনি ভর্তি থাকা রোগী এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। মন্ত্রীর আগমনের খবর পেয়ে অনেক ভুক্তভোগী সেখানে জড়ো হন এবং হাসপাতালটির বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগ তোলেন।

ভুক্তভোগীদের অভিযোগ এবং হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্বাস্থ্যমন্ত্রী মন্তব্য বলেন, ‘পুরো হাসপাতালটি একটি অসাধু চক্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে।’ জনস্বার্থে তিনি তাৎক্ষণিকভাবে হাসপাতালটি সিলগালা করার নির্দেশ দেন।

আরও পড়ুন: রোগীর সব তথ্য থাকবে বিজ্ঞানসম্মত ডিজিটাল হেলথ কার্ডে: স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালটি সিলগালা করার নির্দেশ দেয়ার পাশাপাশি সেখানে চিকিৎসাধীন সব রোগীকে দ্রুত নিরাপদ অন্য হাসপাতালে সরিয়ে নেয়ার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

আগামীকাল (মঙ্গলবার) থেকে শ্যামলী ও আসাদগেট এলাকার সব বেসরকারি হাসপাতালে বিশেষ অভিযান চালানো হবে বলেও জানান মন্ত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০