৭-এর বেশি মাত্রার ভূমিকম্পের শঙ্কায় বাংলাদেশ, ঢাকায় ৯০ শতাংশ ভবন ঝুঁকিতে - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৭-এর বেশি মাত্রার ভূমিকম্পের শঙ্কায় বাংলাদেশ, ঢাকায় ৯০ শতাংশ ভবন ঝুঁকিতে

বাংলাদেশ ও এর আশপাশ অঞ্চলে গত এক মাসেই অন্তত ১০ বার ভূকম্পন অনুভূত হয়েছে, যার গড় হিসাব করলে প্রতি দুই দিনে একবার করে এই জনপদ কেঁপে উঠছে। বিশেষ করে গতকাল শুক্রবার জুমার নামাজের পর ৫.৪ মাত্রার কম্পন এবং এর আগে গত নভেম্বরে নরসিংদীতে ৫.৭ মাত্রার ভূমিকম্প জনমনে বড় ধরনের বিপর্যয়ের আতঙ্ক তৈরি করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট করে সময় বলা না গেলেও শত বছর পার করা এই অঞ্চলের টেকটনিক প্লেটগুলো যেকোনো সময় তীব্র ঝাঁকুনি সৃষ্টি করতে পারে।

ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের মতে, ভূগর্ভস্থ প্লেট বাউন্ডারিতে প্রতিনিয়ত শক্তি সঞ্চিত হয়। এই শক্তি জমা হতে হতে যখন আর জায়গা পায় না, তখন তা বিস্ফোরণ ঘটিয়ে বের হয়ে আসার চেষ্টা করে। বারবার এমন ছোট বা মাঝারি মাত্রার কম্পন হওয়ার অর্থ হলো সেখানে বড় ধরনের কোনো ভূমিকম্পের ক্ষেত্র তৈরি হচ্ছে। তিনি বর্তমান পরিস্থিতিতে বড় দুর্যোগের এই পূর্বাভাসকে গুরুত্ব দিয়ে সব ধরনের স্থাপনা ও ঘরবাড়ি ভূমিকম্প সহনীয় করে গড়ে তোলার ওপর জোর দিয়েছেন। বিশেষ করে ভবন মালিকদের এ বিষয়ে উদ্বুদ্ধ করা এবং প্রকৌশলীদের মাধ্যমে নিয়মিত ভবন পরীক্ষা বা ‘বিল্ডিং অ্যাসেসমেন্ট’ করা এখন সময়ের দাবি।

ঐতিহাসিক তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, ১৮৯৭ সালের ১২ জুন এই অঞ্চলে ‘গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক’ নামে ৮ মাত্রারও বেশি শক্তিশালী একটি ভূমিকম্প হয়েছিল। গবেষণা বলছে, বাংলাদেশের ভেতর দিয়ে এবং খুব কাছ দিয়ে বয়ে যাওয়া বড় প্লেট বাউন্ডারি ও ফল্ট লাইনগুলোতে প্রতি ১০০ থেকে ১৫০ বছর পর পর ৭ মাত্রার বেশি ভূমিকম্প হওয়ার শঙ্কা থাকে। এমনকি ২৫০ থেকে হাজার বছরের ব্যবধানে ৮ মাত্রার অধিক শক্তিশালী কম্পনও ফিরে আসতে পারে।

সবশেষ ১৯৩০ সালে এই অঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যার পর প্রায় ৯৬ বছর অতিবাহিত হয়েছে। ফলে বর্তমানে সঞ্চিত শক্তির বিস্ফোরণ ঘটার ঝুঁকি আগের চেয়ে অনেক বেশি।

দেশের বর্তমান অবকাঠামোগত পরিস্থিতি এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় চরমভাবে অপর্যাপ্ত। পরিসংখ্যান অনুযায়ী, শুধু রাজধানী ঢাকাতেই প্রায় ২১ লাখ বাসাবাড়ি আছে, যার ৩০ শতাংশই ছয় তলার চেয়ে উঁচু। উদ্বেগজনক বিষয় হলো, এসব ভবনের প্রায় ৯০ শতাংশই ভূমিকম্প সহনীয় নয়। সারা দেশে এমন ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা অগণিত।

এ প্রসঙ্গে ভূমিকম্প বিশেষজ্ঞ ড. মেহেদী আহমেদ আনসারী জানান, সাম্প্রতিক ছোট ছোট কম্পন নিয়ে আতঙ্কিত হওয়ার চেয়েও বেশি চিন্তার বিষয় হলো অতীতে হয়ে যাওয়া বড় ভূমিকম্পগুলোর পুনরাবৃত্তি। বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে এখন থেকেই সব ধরনের অবকাঠামো নির্মাণে ভূমিকম্প সহনীয় নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০