বিশ্বকাপের মধ্যে বাবা হারালেন ভারতীয় ক্রিকেটার - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের মধ্যে বাবা হারালেন ভারতীয় ক্রিকেটার

বিশ্বকাপের সেমিফাইনালের খুব কাছে আছে ভারত। তবে ঠিক এই সময় দলটির স্কোয়াডে থাকা রিংকু সিং পেলেন বড় এক দুঃসংবাদ। তার বাবা খানচাঁদ সিং আর নেই। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে গ্রেটার নয়ডার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আজ সকালে ভারতের সাবেক অফ স্পিনার হারভাজান সিং নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এ তথ্য নিশ্চিত করেছেন।

পোস্টে তিনি লেখেন, ‘রিংকু সিংয়ের বাবা শ্রী খানচাঁদ সিংয়ের মৃত্যু সংবাদ শুনে খুবই ব্যথিত। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় সে তার দায়িত্ব পালনে ছিল প্রতিজ্ঞাবদ্ধ। রিংকু ও তার পরিবারের জন্য এটা ভীষণ কঠিন সময়। আমার চিন্তাভাবনা এবং প্রার্থনা তার এবং তার প্রিয়জনদের সঙ্গে রয়েছে। সৃষ্টিকর্তা তার আত্মাকে চির শান্তি দান করুন এবং শোকাহত পরিবারকে শক্তি ও সাহস দিন।’

জানা যায়, গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতাল এ ভর্তি ছিলেন তিনি। হাসপাতালের মুখপাত্র ডা. সুনীল কুমার জানান, খানচাদ সিং লিভার ক্যানসারে ভুগছিলেন।

তিনি বলেন, ‘গত কয়েক দিনে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। গত ২১ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

এদিকে বাবার অসুস্থতার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন মাঝপথে ঘরে ফিরতে হয় রিংকুকে। পরে গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে আবার দলের সঙ্গে যোগ দেন।

এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি তিনি বিশ্বকাপের দল ছেড়ে চলে গিয়েছিলেন তার বাড়ি আলীগড়ে। কিন্তু রিংকুর বাবা খানচাঁদের অবস্থা আগেই অনেক খারাপ ছিল। ভারতীয় বাঁহাতি ব্যাটার বাড়ি পৌঁছানোর তিন দিনের মধ্যেই বাবা হারালেন তিনি।

রিংকুর সাবেক কোচ মাসুদ আমিনি আলিগড়ে পিটিআইকে বলেন, ‘তিনি অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। তার লিভার ক্যানসার ছিল। শেষ তিন থেকে চার দিন তিনি ভেন্টিলেটরে ছিলেন।’

তিনি বলেন, ‘পরিবার চালাতে তিনি খুব কষ্ট করেছেন। তিনি গ্যাস সিলিন্ডার ডেলিভারির কাজ দিয়ে শুরু করেছিলেন। পরিবারের জন্য কঠোর পরিশ্রম করেছেন।’

২৮ বছর বয়সী রিংকু উত্তর প্রদেশের আলিগড় জেলার বাসিন্দা। নিজের সাফল্যের বড় কৃতিত্ব তিনি বাবাকেই দেন। খানচাদ সিং আলিগড়ে গ্যাস সিলিন্ডার বিতরণের কাজ করতেন। আর্থিক কষ্টের মধ্যেও তিনি ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্নকে সমর্থন দিয়েছেন।

পরিবার জানিয়েছে, খানচাঁদ সিংয়ের শেষকৃত্য আলিগড়েই সম্পন্ন হবে। রিংকু সেখানে উপস্থিত থাকবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০