দলীয় পরিচয়ে চাঁদাবাজির সুযোগ দেবে না সরকার: ববি হাজ্জাজ - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২২ ফেব্রুয়ারী ২০২৬, ২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দলীয় পরিচয়ে চাঁদাবাজির সুযোগ দেবে না সরকার: ববি হাজ্জাজ

বিএনপি সরকার দলীয় পরিচয়ে কাউকে চাঁদাবাজি করার সুযোগ দেবে না বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে এসে এ কথা জানান তিনি।
ববি হাজ্জাজ বলেন, মোহাম্মদপুর, আদাবর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ব বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। আর বিএনপি সরকার দলীয় পরিচয়ে কাউকে চাঁদাবাজি করার সুযোগ দেবে না।

আইনশৃঙ্খলা উন্নয়নে নির্বাচনে আসনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, সেনা ক্যাম্প সরে যাওয়ায় আমার এলাকার পুলিশদের শক্তিশালী করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। আদাবর বা মোহাম্মদপুর এলাকায় চুরি-ছিনতাই রোধে ৫৫০টি সিসিটিভি স্থাপন, বসিলাতে পুলিশ ক্যাম্প, পুলিশ বক্স ২০টি এবং টহল গাড়ির সংখ্যা বাড়ানো হবে।

এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক নিজে দাঁড়িয়ে থেকে হামলার নির্দেশ দিয়েছেন। হামলায় শতাধিক নেতাকর্মী হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে এবং এখনো বেশ কয়েকজন ভর্তি আছে। এই হামলাকে আমরা আইন ছাড়া ছেড়ে দেব না। প্রত্যেক আহত কর্মীর বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০