মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধশীল বাংলাদেশ গড়া হবে- স্বাস্থ্যমন্ত্রী - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২০ ফেব্রুয়ারী ২০২৬, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধশীল বাংলাদেশ গড়া হবে- স্বাস্থ্যমন্ত্রী

সকল দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধশীল বাংলাদেশ গড়া হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে মনোহরদী উপজেলার হাফিজপুর নিজ বাসভবনে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘অনেকেই বলাবলি করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে দূর্নীতি রয়েছে এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছায় প্রথমেই স্বাস্থ্য মন্ত্রণালয়কে দূর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন। আশা করি প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সম্পূর্ণরুপে কামিয়াব হবো।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকার মানুষের ভালোবাসায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছি। আমার সবকাজে তারা অগ্রাধিকার পাবে। তবে দেশটাকে সুন্দরভাবে গড়তে আমরা সামনের দিকে এগিয়ে যাব।’

তিনি আরো বলেন, ‘আমাদের দলের ইচ্ছা, যারা আমাদেরকে ভোট দিয়েছে তাদের প্রতি আমাদের যেমন দায় রয়েছে তেমনি যারা ভোট দেয়নি তাদের প্রতিও সমান দায় থাকবে।

সকল প্রতিহিংসার উর্ধ্বে ওঠে রাজনৈতিক কু-চিন্তা বাদ দিয়ে নতুন সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তোলা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, চালাকচর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মাহমুদ হাসান ফুটনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০