দল-মত নির্বিশেষে দেশসেবার অঙ্গীকার নবনিযুক্ত পানিসম্পদ মন্ত্রীর - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দল-মত নির্বিশেষে দেশসেবার অঙ্গীকার নবনিযুক্ত পানিসম্পদ মন্ত্রীর

সব ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনিযুক্ত পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই নতুন যাত্রায় সবার সমর্থন প্রত্যাশা করেন। মন্ত্রী বলেন, এই দায়িত্বটি অত্যন্ত গুরুতপূর্ণ। দীর্ঘ প্রতীক্ষা এবং অনেক প্রতিকূলতা পার করে আমরা আজ এই অবস্থানে এসেছি। আমি যেন দল-মত নির্বিশেষে সবার ঊর্ধ্বে উঠে দেশের সেবা করতে পারি, সে জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন।

তিনি আরও যোগ করেন, অতীতের প্রতিকূল সময়গুলোতে যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বর্তমান দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, সরকারের লক্ষ্য বাস্তবায়নে তারা অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের ওপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালন করবো। দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করব।

এর আগে, সকালে পানিসম্পদ মন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার অন্যান্য সদস্য ও প্রতিমন্ত্রীবৃন্দ সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, আজ বিকেলেই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, উক্ত বৈঠকে সরকারের প্রাথমিক অগ্রাধিকার ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০