যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনূস সরকারের করা কৃষি চুক্তি অধীনতামূলক- আনু মুহাম্মদ - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনূস সরকারের করা কৃষি চুক্তি অধীনতামূলক- আনু মুহাম্মদ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৃষি খাত নিয়ে হওয়া চুক্তিকে ‘অধীনতামূলক’ বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও শিক্ষক আনু মুহাম্মদ। তার অভিযোগ, এ চুক্তির মাধ্যমে দেশের কৃষি আরও করপোরেট পুঁজির নিয়ন্ত্রণে গেছে।

সোমবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র-এর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আনু মুহাম্মদ বলেন, তেভাগা আন্দোলন ছিল সামন্তব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম, যা একই সঙ্গে ব্রিটিশ শাসন ও সামন্তবাদের বিরুদ্ধেও অবস্থান নিয়েছিল। স্বাধীনতার পর কৃষিব্যবস্থায় পরিবর্তন এলেও বর্তমানে তা করপোরেট পুঁজির আগ্রাসনের মধ্যে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, কৃষক এখন পুঁজির শৃঙ্খলে বন্দী।

চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সে চুক্তিতে যুক্তরাষ্ট্রের কৃষি ও তাদের করপোরেট স্বার্থের বাইরে বাংলাদেশ যেতে পারবে না—এ রকম একটি অধীনতামূলক চুক্তি করে ড. ইউনূস বিদায় নিচ্ছেন।

অনুষ্ঠানে ইলা মিত্রর জীবন ও কর্ম নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা। সঞ্চালনা করেন সংস্থাটির চেয়ারপারসন খুশী কবির। অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফাওজিয়া মোসলেম ও জাতীয় আদিবাসী পরিষদের খোকন সুইটেন মুর্মুও বক্তব্য দেন।

১৯৪৬ সালে অবিভক্ত বাংলায় উৎপাদিত ফসলের তিন ভাগের দুই ভাগ ভূমিহীন কৃষকের এবং এক ভাগ জমির মালিকের দাবিতে তেভাগা আন্দোলন গড়ে ওঠে। কমিউনিস্ট পার্টির সিদ্ধান্তে কলকাতা থেকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গিয়ে ইলা মিত্র এ আন্দোলনের নেতৃত্ব দেন।

অনুষ্ঠানে ‘বঞ্চনা ও বৈষম্যবিরোধী সাঁওতাল বিদ্রোহের কিংবদন্তি নেত্রী–ইলা মিত্রের জন্মশতবর্ষ’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১০

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১১

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১২

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৩

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৪

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৫

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৬

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৭

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৮

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৯

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

২০