বাংলাদেশের নির্বাচন ও গণভোটকে স্বাগত জানাল জাতিসংঘ - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের নির্বাচন ও গণভোটকে স্বাগত জানাল জাতিসংঘ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে সব রাজনৈতিক পক্ষকে জাতীয় ঐক্য জোরদার করতে এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছে বিশ্বসংস্থাটি।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বার্তায় নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান।

নির্বাচনের মাধ্যমে সৃষ্ট ইতিবাচক গতি কাজে লাগিয়ে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী করতে সব রাজনৈতিক অংশীজনের প্রতি আহ্বান জানান জাতিসংঘপ্রধান।

আইনের শাসন সমুন্নত রাখা, সংখ্যালঘুদের সুরক্ষাসহ সব নাগরিকের পূর্ণ মানবাধিকার নিশ্চিত করার ওপর জোর দেন আন্তোনিও গুতেরেস।

আগামী দিনগুলোতে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি গণতান্ত্রিক উত্তরণপ্রক্রিয়া অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব।

বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ ও সামাজিক সম্প্রীতি জোরদারের অব্যাহত প্রচেষ্টায় সমর্থন পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। সূত্র বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০