ক্ষতিপূরণসহ ৩ শর্ত মানলে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ক্ষতিপূরণসহ ৩ শর্ত মানলে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

বাংলাদেশের সমর্থনে অনড় পাকিস্তান

ভারতের মাটিতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, তা নিরসনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তিনটি প্রধান দাবি পেশ করেছে। পাকিস্তান শুরু থেকেই বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল।

এনডিটিভি ও জিও টিভির সূত্র অনুযায়ী, আইসিসি কর্মকর্তাদের সাথে লাহোরে অনুষ্ঠিত এক বৈঠকে পিসিবি স্পষ্ট করেছে, ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে হলে আগে বাংলাদেশের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। আইসিসি এই দাবিগুলোর প্রতি ইতিবাচক সাড়া দেওয়ায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে তৈরি হওয়া দীর্ঘদিনের সংকটের অবসান ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে।

সংকট নিরসনে পিসিবির পক্ষ থেকে উত্থাপিত তিনটি দাবির মধ্যে প্রথমটি হলো, বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার কারণে বাংলাদেশকে বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে। দ্বিতীয়ত, টুর্নামেন্টে অংশ নিতে না পারলেও বাংলাদেশের জন্য নির্ধারিত অংশগ্রহণ ফি বা পার্টিসিপেশন ফি নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, ভবিষ্যতে আইসিসির বড় কোনো ইভেন্ট আয়োজনের অধিকার বাংলাদেশকে দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এই দাবিগুলোর বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন। যদিও বোর্ডের কিছু কর্মকর্তা ভারতের বিপক্ষে খেলার পক্ষে মত দিয়েছেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসবেন নাকভি।

এই অচলাবস্থা কাটাতে গত রবিবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল লাহোরে আইসিসি ও পিসিবি কর্মকর্তাদের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বৈঠকে আইসিসি পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য বিশেষ অনুরোধ জানায় এবং একই সঙ্গে বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেয়।

বিসিবি প্রধান আমিনুল ইসলাম কঠিন সময়ে বাংলাদেশের পাশে শক্তভাবে দাঁড়ানোর জন্য পিসিবি প্রধান মহসিন নাকভিকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। জানা গেছে, আইসিসি এবং বিসিবির মধ্যে বিদ্যমান সমস্যা মেটানোর জন্য ইতোমধ্যে একটি বিশেষ ফর্মুলা প্রস্তুত করা হয়েছে।
বিসিবি সূত্র জানিয়েছে যে, পরবর্তী করণীয় ঠিক করতে আইসিসি এবং বিসিবির কর্মকর্তারা আজ বিকেলেই পুনরায় আলোচনায় বসবেন। এই আলোচনার ওপরই নির্ভর করছে বহুল প্রতিক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে কি না।

আইসিসি যদি বাংলাদেশের দাবির বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চয়তা প্রদান করে, তবে পাকিস্তান তাদের বয়কট তুলে নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুরো ক্রিকেট বিশ্ব এখন তাকিয়ে আছে আজ বিকেলের বৈঠকের সিদ্ধান্তের দিকে, যা বর্তমান বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০