চলতি বছরে মেসির দুর্দান্ত প্রথম গোল, জয় পায়নি ইন্টার মায়ামি - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চলতি বছরে মেসির দুর্দান্ত প্রথম গোল, জয় পায়নি ইন্টার মায়ামি

লিওনেল মেসির দুর্দান্ত একক গোল ও নতুন সাইনিং জার্মান বেরতেরামের গোলে অবদান সত্ত্বেও প্রীতি ম্যাচে বার্সেলোনা এসসির বিপক্ষে জয় পায়নি ইন্টার মায়ামি। গতকাল শনিবার ইকুয়েডরের কুইটোতে অনুষ্ঠিত প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

ম্যাচের ৩১তম মিনিটে এমএলএস কাপজয়ী মায়ামিকে এগিয়ে দেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। মাঝ মাঠ থেকে বল নিয়ে এগিয়ে এসে প্রতিপক্ষের ডি-বক্সের সামনে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শক্ত শটে গোল করেন তিনি। চলতি বছরে এটি মেসির প্রথম গোল।

তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি সফরকারীরা। স্বাগতিক বার্সেলোনা এসসির হয়ে জোয়াও রোজাস গোল করে সমতা ফেরান। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও মেসির তৈরি সুযোগ কাজে লাগিয়ে লিড নেয় মায়ামি।

৩৮ বছর বয়সী মেসি ডান প্রান্ত থেকে দারুণ এক ক্রস-ফিল্ড পাস দেন, যা বক্সের কিনারায় থাকা বেরতেরামের পায়ে পৌঁছায়। মেক্সিকান ফরোয়ার্ডের শট ডিফ্লেকশনের ছোঁয়ায় জালে জড়ায়। লিগা এমএক্সের ক্লাব মনতেরে থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ডলারে দলে ভেড়া বেরতেরামের জন্য এটি ছিল মায়ামির জার্সিতে প্রথম একাদশে খেলা ম্যাচ।

দ্বিতীয়ার্ধে ঘণ্টা পার হতেই মেসিকে তুলে লুইস সুয়ারেসকে নামান কোচ হাভিয়ের মাসচেরানো। ম্যাচের শেষ দিকে জয় পেতে চলেছিল মায়ামি। কিন্তু ৮৭তম মিনিটে বদলি খেলোয়াড় ডেভিড আয়ালা ফাউল করে লাল কার্ড দেখলে ম্যাচের মোড় ঘুরে যায়। অল্প সময়ের মধ্যেই কাছ থেকে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান তোমাস মার্তিনেজ।

দক্ষিণ আমেরিকা সফরে তিন ম্যাচে মায়ামির এটি দ্বিতীয় ড্র। এর আগে পেরুর আলিয়ানজা লিমার কাছে হারের পর কলম্বিয়ার আতলেতিকো নাসিওনালের বিপক্ষে জয় পেয়েছিল তারা।

নতুন মৌসুমের আগে প্রস্তুতির শেষ ম্যাচে শুক্রবার পুয়ের্তো রিকোতে ইন্ডিপেনদিয়েন্তে দেল ভায়ের মুখোমুখি হবে মায়ামি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০