সেমিফাইনালে বার্সার প্রতিপক্ষ অ্যাতলেতিকো মাদ্রিদ - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৭ ফেব্রুয়ারী ২০২৬, ১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেমিফাইনালে বার্সার প্রতিপক্ষ অ্যাতলেতিকো মাদ্রিদ

কোপা দেল রের শিরোপার পথে সবচেয়ে কঠিন বাধার মুখে পড়লো বার্সেলোনা। সেমিফাইনালের ড্রতেই স্পষ্ট হয়ে গেছে, ফাইনালের টিকিট পেতে হলে কাতালান জায়ান্টদের এবার পাড়ি দিতে হবে একেবারে রক্তচক্ষুর পরীক্ষার মধ্য দিয়ে। সেমিফাইনালে হান্সি ফ্লিকের বার্সেলোনার প্রতিপক্ষ দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদ।
গতকাল অনুষ্ঠিত ড্রতে বার্সেলোনার সঙ্গে শেষ চারে জায়গা করে নেয় অ্যাতলেতিকো মাদ্রিদ, অ্যাতলেতিক বিলবাও এবং রিয়াল সোসিয়েদাদ। রাউন্ড অব সিক্সটিনে দ্বিতীয় সারির ক্লাব আলবাসেতের কাছে বিদায় নেয় রিয়াল মাদ্রিদ। ফলে সম্ভাব্য সব প্রতিপক্ষই ছিল কঠিন। তবে লা লিগায় বর্তমানে তৃতীয় স্থানে থাকা অ্যাতলেতিকোকেই কাগজে-কলমে সবচেয়ে ভয়ংকর চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

গত মৌসুমে কোপা দেল রে জয়ের পথে এই অ্যাতলেতিকো মাদ্রিদকেই সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠেছিল বার্সেলোনা। সেই লড়াই ছিল নাটকীয়তায় ভরা। ঘরের মাঠে প্রথম লেগে ৪-৪ গোলের রুদ্ধশ্বাস ড্রয়ের পর মেট্রোপলিতানোতে ১-০ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল তারা।

বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদ সর্বশেষ মুখোমুখি হয়েছিল গত ডিসেম্বরে। সেই ম্যাচে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটায় বার্সা। রাফিনহা, দানি ওলমো ও ফেরান তোরেসের গোলে ৩-১ ব্যবধানে জয় পায় হান্সি ফ্লিকের দল। সেই স্মৃতি নিঃসন্দেহে এই সেমিফাইনালে মানসিক শক্তি জোগাবে কাতালানদের। কোপা দেল রের ইতিহাসে বার্সেলোনাই সবচেয়ে সফল ক্লাব। এখন পর্যন্ত ৩২ বার শিরোপা জিতেছে তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০