ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট না করতে পিসিবিকে শ্রীলঙ্কার চিঠি - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ ফেব্রুয়ারী ২০২৬, ৯:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট না করতে পিসিবিকে শ্রীলঙ্কার চিঠি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট না করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রতি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সভাপতি শাম্মি সিলভা। চিঠিতে তিনি এই ম্যাচ না খেললে সম্ভাব্য আর্থিক ও ক্রীড়া প্রভাবের বিষয়টি তুলে ধরার পাশাপাশি পাকিস্তান ক্রিকেটের কঠিন সময়ে শ্রীলঙ্কার সহযোগিতার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, ক্রিকেট বিশ্বের অন্যতম বড় ম্যাচ ভারত-পাকিস্তান লড়াই বয়কট করা হলে শুধু টুর্নামেন্ট নয়, পাকিস্তানের সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ এবং ক্রিকেট সংশ্লিষ্ট রাজস্বে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে বলে সতর্ক করে দিয়েছে এসএলসি।

শাম্মি সিলভা চিঠিতে ২০০৯ সালের ৩ মার্চের সেই ভয়াবহ ঘটনার কথাও স্মরণ করান, যখন লাহোরে টেস্ট খেলতে যাওয়ার পথে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলা হয়। সে ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান লঙ্কান ক্রিকেটাররা। ওই ঘটনার পর প্রায় ছয় বছর নিজেদের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে পারেনি পাকিস্তান।

২০১৫ সালে জিম্বাবুয়ে সফরের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার চেষ্টা শুরু করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে বড় দল হিসেবে প্রথম দিকেই পাকিস্তান সফরে গিয়ে পাশে দাঁড়ায় শ্রীলঙ্কা ক্রিকেট দল। পরবর্তীতে ধীরে ধীরে পাকিস্তানে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে শুরু করে।
চিঠিতে এসএলসি জানায়, পাকিস্তানের সেই দুঃসময়ে শ্রীলঙ্কা ক্রিকেট বারবার ঝুঁকি নিয়ে সফর করেছে এবং বন্ধুর পরিচয় দিয়েছে। এবার সেই পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই পাকিস্তানের কাছে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তের কথা জানিয়েছে পাকিস্তান সরকার। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

শ্রীলঙ্কা ক্রিকেট আরও জানায়, বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে তারা ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইতোমধ্যে ম্যাচ ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং টিকিট বিক্রিও শেষ। দর্শকদের মধ্যে এই ম্যাচ নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

এসএলসি সতর্ক করে জানায়, নির্ধারিত ১৫ ফেব্রুয়ারির ম্যাচটি না হলে শ্রীলঙ্কার পর্যটন খাতেও নেতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি আয়োজক দেশ ও বিশ্বকাপের সামগ্রিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে।

চিঠির শেষাংশে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ভারতের বিপক্ষে ম্যাচে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, এতে বিশ্বকাপের মর্যাদা অক্ষুণ্ন থাকবে এবং কোটি কোটি ক্রিকেটভক্তের প্রত্যাশাও পূরণ হবে। এখন দেখার বিষয়, শ্রীলঙ্কা ক্রিকেটের এই আহ্বানে কী সিদ্ধান্ত নেয় পিসিবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০