প্রবাসীদের পাঠানো আরও ৮৩ হাজার পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসীদের পাঠানো আরও ৮৩ হাজার পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসীদের পাঠানো আরও ৮২ হাজার ৫৭৪টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীরা নিজ নিজ অবস্থান থেকে এই ভোটাধিকার প্রয়োগ করছেন। এর আগে গত ৩ ফেব্রুয়ারি প্রথম চালানে ২ লাখ ৯৭ হাজার ৩৫০টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসেছিল। এবারের বড় চালানের মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোট প্রদানের প্রক্রিয়া আরও গতিশীল হলো।

সালীম আহমাদ খান জানান যে, আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসীদের ঠিকানায় মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৮ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট হাতে পেয়েছেন এবং ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন।

তথ্য অনুযায়ী, ৪ লাখ ৪৪ হাজার ৯৫২ জন প্রবাসী তাদের পূরণকৃত ব্যালট সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগে জমা দিয়েছেন, যার মধ্যে ১ লাখ ৭ হাজার ১৬৮টি ব্যালট ইতোমধ্যে বাংলাদেশের রিটার্নিং কর্মকর্তারা সংগ্রহ করতে পেরেছেন।

বিদেশের পাশাপাশি দেশের ভেতরে অবস্থানরত ভোটারদের জন্যও পোস্টাল ব্যালট সেবা কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত দেশের অভ্যন্তরে ৬ লাখ ৬২ হাজার ১৯১ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

ইসির সবশেষ তথ্য মতে, আজ সকাল পর্যন্ত ২ লাখ ৬০ হাজার ৪৪৭ জন অভ্যন্তরীণ ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ২ লাখ ১১ হাজার ১২২ জন ভোট দিয়েছেন এবং ১ লাখ ৬৮ হাজার ৫১৯ জন তাদের ব্যালট ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত দেশের ভেতরের ভোটারদের কাছ থেকে ২৭ হাজার ৩৬৭টি ব্যালট বুঝে পেয়েছেন।

উল্লেখ্য যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টাল ব্যালট গণনার জন্য বিএনসিসি সদস্যদের মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিপুল সংখ্যক প্রবাসীর অংশগ্রহণে এবারের নির্বাচন একটি ডিজিটাল মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ডাকযোগে আসা এই ব্যালটগুলো অত্যন্ত নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় পাঠানোর কাজ চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০