ফের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন নাকভি, বিশ্বকাপের বিকল্প চিন্তা পাকিস্তানের - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১ ফেব্রুয়ারী ২০২৬, ৪:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন নাকভি, বিশ্বকাপের বিকল্প চিন্তা পাকিস্তানের

আর কয়েকদিন পরেই পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। তবে এখনও পাকিস্তানের অংশগ্রহণের নিশ্চয়তা মেলেনি। এই বিষয় সোমবার (২ ফেব্রুয়ারি) চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল। তবে রোববার (১ ফেব্রুয়ারি) বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত জানাতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এছাড়া বিশ্বকাপ বয়কট করলে বিকল্প টুর্নামেন্ট আয়োজনেরও পরিকল্পনা রয়েছে পিসিবির।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, আজ (রোববার) সন্ধ্যা ৬টায় পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভা হওয়ার কথা রয়েছে। সেখানেই পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এর আগে বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত করেছিল পিসিবি।

বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে বিকল্প টুর্নামেন্ট আয়োজনেরও পরিকল্পনাও করে রেখেছে পিসিবি। সূত্র জানিয়েছে, কোনো কারণে বিশ্বকাপে না গেলে চারটি দলের অংশগ্রহণে লাহোরে একটি টুর্নামেন্ট আয়োজন করা হবে। যেখানে ‘দ্য পাকিস্তান’, শাহিন্স, অনূর্ধ্ব-১৮ দলকে নিয়ে ক্রিকেটারদের ভাগ করা হবে চারটি দলে।

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল, তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টুর্নামেন্ট বয়কট করার ইঙ্গিত দেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।
গত ২৬ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক শেষে পিসিবি চেয়ারম্যান জানান, বিশ্বকাপ ইস্যুতে আগামী শুক্রবার অথবা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। গত শুক্রবার (৩০ জানুয়ারি) সিদ্ধান্ত না জানালেও আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০