রেকর্ডময় ম্যাচ শেষে সিরিজ জয়ের আনন্দ ভারতের - সমকন্ঠ
শুক্রবার , ১৯ জুন ২০২৬
সমকন্ঠ
১ ফেব্রুয়ারী ২০২৬, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রেকর্ডময় ম্যাচ শেষে সিরিজ জয়ের আনন্দ ভারতের

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হেরেছিল ভারত। তবে টি-টোয়েন্টি সিরিজে ঠিকই দাপট দেখিয়েছে সূর্যকুমার যাদবের দল। শনিবার (৩১ জানুয়ারি) সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ২৭১ রানের পুঁজি পায় ভারত। জবাবে ২২৫ রানে অলআউট হয় কিউরা। এতে ৪৬ রানের জয় পায় ভারত।
সেইসঙ্গে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের দিনে একাধিক রেকর্ড গড়েছে ভারত। ভারতের করা ২৭১ রান আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ। এছাড়া ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সর্বোচ্চ সংখ্যক আড়াইশ পেরোনোর রানের ইনিংস এখন চারটি, যা আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বোচ্চ। এত দিন সবচেয়ে বেশি আড়াই শ রানের স্কোরে ভারতের সঙ্গে ছিল জিম্বাবুয়েও।

এ দিন ম্যাচে ভারতীয় ব্যাটাররা ২৩টি ছক্কা হাঁকিয়েছে। যা যৌথভাবে কোনো পূর্ণ সদস্য দেশ হিসেবে টি-টোয়েন্টি ইনিংসের সর্বোচ্চ। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাও জোবার্গে ভারতের বিপক্ষে সমান সংখ্যক ছয় মেরেছিল।

এ ছাড়া সদ্য সমাপ্ত এই সিরিজে সবমিলিয়ে ৬৯ ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছে ভারত। কোনো দ্বিপক্ষীয় সিরিজে এটি সর্বোচ্চ ছয়। আর পুরো সিরিজে মোট ১১৬টি ছক্কা হয়েছে, যার মধ্যে নিউজিল্যান্ডের ৪৭টি—দ্বিপক্ষীয় সিরিজে সব মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ।

সিরিজের শেষ ম্যাচে ৪২ বলে সেঞ্চুরি করেন ঈষান কিষান। এটি টি–টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্রুততম সেঞ্চুরি এবং ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরির তালিকায় পঞ্চম।

এ দিন সূর্যকুমার যাদব আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দ্রুততম ৩ হাজার রান করেন। তার লেগেছে মাত্র ১৮২২ বল। তিনি পেরিয়ে গেছেন আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিমের ১৯৪৭ বলের রেকর্ড।

কিউইদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে জসপ্রীত বুমরাহ ৪ ওভারে দিয়েছেন ৫৮ রান। যা টি–টোয়েন্টিতে তার সবচেয়ে খরুচে বোলিং। ইনিংসের ১৪তম ওভারে তিনি দেন ২২ রান, আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এত বেশি রান আগে কখনো দেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের পর আমার ক্ষমতার কোনো সীমা-পরিসীমা নেই- ট্রাম্প

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

নতুন সমীকরণে লাভবান ইরান, উদ্বেগে প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বীরা

নাইজারের বিমানবন্দরে সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ৩৫

মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম

১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত

সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ‘ জীবন ও কর্ম ‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১০

চলতি অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪.৫৭ বিলিয়ন ডলার

১১

খুলনায় গৃহকর্মী নির্যাতনের ঘটনায় সেই পুলিশ দম্পতি কারাগারে

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

১৩

উরুগুয়ের বিপক্ষে নামার আগে মায়ের দেখা হবে ভোজিনহার

১৪

ব্যাংক খাতে লোকসান বেড়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

১৫

মোদি দেখতে অত্যন্ত ভদ্র হলেও বাস্তবে ‘টোটাল কিলার’- ট্রাম্প

১৬

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার- তথ্যমন্ত্রী

১৭

ইরান শক্ত অবস্থানে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে- গালিবাফ

১৮

প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে

১৯

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, ‘বেপরোয়া’ বললেন স্টারমার

২০