আমরা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত- ধর্ম উপদেষ্টা - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩০ জানুয়ারী ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমরা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত- ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দায়িত্ব নেওয়ার দিন থেকেই বিদায়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে ঘরে ফেরার জন্য তারা প্রস্তুত।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাসাবোতে ধর্মরাজিকা বৌদ্ধ মহাবিহার মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা। গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট যৌথভাবে এ সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে খালিদ হোসেন বলেন, দেশে একবার ক্ষমতায় গেলে নানা কৌশলে তা ধরে রাখার একটি দুঃখজনক প্রবণতা রয়েছে। তবে বর্তমান দায়িত্ব নেওয়ার পর থেকেই বিদায়ের প্রস্তুতি শুরু করা হয়েছে। তিনি জানান, এরই মধ্যে সরকারের একাধিক উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন।

ধর্ম উপদেষ্টা বলেন, তারা মানসিকভাবে প্রস্তুত রয়েছেন নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন, তাদের কাছে শান্তিপূর্ণভাবে দায়িত্ব হস্তান্তর করতে। তার ভাষায়, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে যাচ্ছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে ভবিষ্যতে দেশে আর স্বৈরতন্ত্রের জন্ম হবে না এবং ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, এতে দেশের উন্নয়নের পথ সুগম হবে। সে জন্য সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান ধর্ম উপদেষ্টা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০