শীর্ষে থেকেই বাছাইপর্ব শেষ করতে চায় বাংলাদেশ - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৯ জানুয়ারী ২০২৬, ৯:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শীর্ষে থেকেই বাছাইপর্ব শেষ করতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ৪ ম্যাচে ৪টিতেই জিতে সুপার সিক্স পর্ব নিশ্চিত করে বাংলাদেশ নারী দল। পরে সুপার সিক্সের প্রথম ম্যাচ জিতেই নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ড বিশ্বকাপ। এখনও পর্যন্ত টুর্নামেন্টের দুই অপরাজিত দলের একটি বাংলাদেশ, অপরটি নেদারল্যান্ডস।

আগামী ৩০ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। এখনও পর্যন্ত দলের পারফরম্যান্স, নিজের বোলিং নিয়ে বেশ খুশি লেগ স্পিনার রাবেয়া খান।

বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় আজ রাবেয়া বলেছেন, আলহামদুলিল্লাহ, অনেক বেশি খুশি। এসব বাছাইপর্বে নিজেদের খুব কঠিন সময় দিতে হয়, কারণ খুব চিন্তার বিষয় থাকে কখন কী হয় না হয়। এদিক থেকে আমরা খুব ডমিনেট করেই পাঁচ ম্যাচ জিততে পেরেছি এবং বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পেরেছি তাই আমরা অনেক খুশি।

রাবেয়া আরও বলেন, (সামনের ম্যাচে) স্কটল্যান্ডের সাথে খেলব। আমরা বাংলাদেশ থেকে এখানে এসেছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমরা এই দলকে ছোট করে দেখব না। আমরা আমাদের প্রসেস অনুযায়ী খেলব। খুব ভালো লাগার বিষয়, আমি আমার বোলিং নিয়েও খুব খুশি বলব। দলের প্রত্যেক প্লেয়ারই ভালো শেইপে আছে। তারা র‍্যাঙ্কিংয়েও আগাচ্ছে। বোলার-ব্যাটার সবাই ভালো ছন্দে আছে আশা করি এটা সামনে কাজে দিবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০