বিশ্বকাপের আগে ঘোর বিপদে ভারত - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৮ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগে ঘোর বিপদে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে হাতে চাঁদ পাওয়ার মতো সুযোগ লুফে নিলেও বহুমুখী সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে ইউরোপের দেশ স্কটল্যান্ড। তাদের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার সাফিয়ান শরীফের ভিসা পেতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
এদিকে নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে তাদের সব ম্যাচ অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি। উলটো বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়েছে।

নতুন খবর, বিশ্বকাপের আগে বিপাকে পড়েছে ভারত। সেদেশের গণমাধ্যমের খবর, পশ্চিমবঙ্গ রাজ্যে অন্তত পাঁচজন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে স্বাস্থ্যকর্মীও রয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

সংক্রমণের শিকার হয়েছেন যারা, তাদের সংস্পর্শে আসা ১১০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব এশিয়ার বিভিন্ন দেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে কয়েকটি দেশ ইতোমধ্যে তাদের বিমানবন্দর ও স্থলবন্দরে যাত্রীদের স্ক্রিনিং জোরদার করেছে।

বিশ্বকাপ শুরুর মাত্র দুই সপ্তাহ আগে ভারতে এই প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাব নতুন করে স্বাস্থ্যঝুঁকির শঙ্কা বাড়িয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ চারটি গ্রুপ ম্যাচের তিনটি খেলত। এখন খেলবে স্কটল্যান্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০