বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় যা বলল পাকিস্তান - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৪ জানুয়ারী ২০২৬, ৮:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় যা বলল পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার খবর জানিয়েছে ক্রিকেট সম্পর্কিত ওয়েবসাইট ক্রিকবাজ ও ক্রিকইনফো। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড খেলবে। এমন সিদ্ধান্তকে বাংলাদেশের সঙ্গে ‘অন্যায়’ বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

দীর্ঘদিন আলোচনা চললেও ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে অনড় ছিল বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আগেই এ অবস্থানের কথা স্পষ্ট করেছেন। বাংলাদেশের এই সিদ্ধান্তে পাকিস্তানের সমর্থনের বিষয়টি এতদিন গুঞ্জন হিসেবে শোনা গেলেও, এবার তা প্রকাশ্যে নিশ্চিত করলেন পিসিবি চেয়ারম্যান।

শুক্রবার লাহোরে পিসিবি কার্যালয়ে একটি ক্যাফে উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাকভি বলেন, আমার মনে হয় বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের বড় একটি স্টেকহোল্ডার। তাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। যেকোনো অবস্থায় বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে দেওয়া উচিত।

তিনি আইসিসির নীতিগত অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। নাকভি বলেন, গত কয়েক বছরে ভারত চ্যাম্পিয়নস ট্রফি ও এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি। যখন পাকিস্তান ও ভারতের ক্ষেত্রে সমাধান বের করা যায়, তখন বাংলাদেশের ক্ষেত্রেও একই ধরনের আচরণ করা হবে না কেন? ভারত যদি সুবিধা পায়, তাহলে বাংলাদেশেরও সেই সুবিধা পাওয়া উচিত।

পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কি না—এমন প্রশ্নের জবাবে পিসিবি চেয়ারম্যান বলেন, আমরা সরকারের প্রতি দায়বদ্ধ। যদি সরকারের পক্ষ থেকে নির্দেশনা আসে, তাহলে পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে না। আমরা প্রধানমন্ত্রীর দেশে ফেরার অপেক্ষা করছি। তিনি ফিরলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০