দেশে প্রথম পূর্ণাঙ্গ স্পেশালাইজড ডেন্টাল হাসপাতাল চালু - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ জানুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে প্রথম পূর্ণাঙ্গ স্পেশালাইজড ডেন্টাল হাসপাতাল চালু

দেশে প্রথমবারের মত দাঁত ও মুখগহ্বরের চিকিৎসা ২৪ ঘণ্টা ইমার্জেন্সি বিভাগ চালুর মাধ্যমে পূর্ণাঙ্গ সুপার স্পেশালাইজড ‘এডভান্সড ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল (এডিএম) হাসপাতাল’ যাত্রা শুরু করেছে।
ধানমন্ডির দুই নাম্বারে রোডের ৩৯ নম্বর বাড়িতে অবস্থিত হাসপাতালটিতে রোগীরা দুর্ঘটনা, হঠাৎ জটিলতা কিংবা জীবন ঝুঁকিপূর্ণ ডেন্টাল ও মাক্সিলোফেসিয়াল সমস্যায় তাৎক্ষণিক মানসম্মত চিকিৎসা পাবেন। ডেন্ট্রিস্টির সব বিভাগের চিকিৎসা যেমন; নির্ভুল রোগ নির্ণয়, জটিল অস্ত্রোপচার ও ফলোআপ চিকিৎসা দেওয়া হবে।

আধুনিক চিকিৎসা প্রযুক্তি ব্যবহার করে ওরাল ক্যানসার, মুখমণ্ডলের ট্রমা, জন্মগত ত্রুটি, জটিল সার্জারি করা হবে। জরুরি বিভাগের পাশাপাশি আন্তঃ ও বহির্বিভাগসহ প্রয়োজনীয় সংখ্যক আইসিইউ সুবিধা থাকবে। শতাধিক চিকিৎসক ও দক্ষ নার্স, টেকনোলজিস্টদের সমন্বয়ে ডেন্টিস্ট্রির সব বিভাগের দক্ষ এবং বিশেষজ্ঞ কনসালটেন্টরা সেবা দেবেন।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে ‘বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে’ হাসপাতালটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, বিএমইউর উপ-উপাচর্য অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার।

অন্যান্যদের মধ্যে ছিলেন ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের ডিরেক্টর খেবনয় আলেক্সজান্দ্রা আলেক্সান্দ্রাভোনা, এডিএম হাসপাতালের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দীন চৌধুরী, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. নুরুল আমিন ও ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহীনুল আলম বলেন, দাঁত মুখগহ্বরের চিকিৎসায় এ ধরনের হাইটেক ডেন্টাল হাসপাতাল দেশের রোগীদের জন্য আশীর্বাদ।

তিনি ইনফেকশন কন্ট্রোল এবং অ্যাক্রিডিটেশনের উপর জোড় দিয়ে বলেন, বেশির ভাগ হাসপাতালেই রোগীদের প্রচুর ইনফেকশন হয়। এই সংক্রমণ কমাতে হলে খুব সতর্কতার সঙ্গে প্রাকটিস করতে হবে।

যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার বলেন, দাঁত অন্তরের আয়না; মহামূল্যবান জিনিস। যাদের সুন্দর দাঁত রয়েছে তাদের দিকে সবারই তাকিয়ে থাকতে ইচ্ছা করে। দাঁতের সম্পূর্ণ চিকিৎসা এক ছাদের নিচে নিয়ে আসার জন্য তিনি হাসপাতাল সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

চিকিৎসকদের প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশি ডাক্তারদের উন্নতমানের দক্ষতা রয়েছে।

অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার বলেন, এই হাসপাতালের মাধ্যমে বাংলাদেশের ডেন্টিস্ট্রি বহির্বিশ্বে নতুন করে পরিচিতি পাবে।

খেবনয় আলেক্সজান্দ্রা আলেক্সান্দ্রাভোনা বলেন, এডিএম হাসপাতালের উন্নয়নে রাশিয়া এবং বাংলাদেশ একসঙ্গে কাজ করবে। উন্নত চিকিৎসা প্রযুক্তি হস্তান্তর ও প্রশিক্ষণে রাশিয়ার দরজা উন্মুক্ত থাকবে। বাংলাদেশি চিকিৎসকদের জন্য রাশিয়ান বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ এবং প্রশিক্ষণ ব্যবস্থা থাকবে। রাশিয়ার উন্নতমানের সুবিধাগুলো গ্রহণ করতে পারে।

মেজর জেনারেল অধ্যাপক ডা. গোলাম মহীউদ্দীন চৌধুরী (অবসর) বলেন, উন্নত টেকনোলজির মাধ্যমে ডেন্টাল হাসপাতালের বিভিন্ন পরিসেবার কথা তুলে ধরেন।

ভাইস চেয়ারম্যান এবং সাপ্পোরো ডেন্টালের অধ্যক্ষ অধ্যাপক ডা. নূরুল আমিন বলেন, হাসপাতালটিতে ধনী-গরিব সব রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে।

ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, হাসপাতালটিতে রোগীদের মুখের ক্যানসার, টিউমার, চোয়ালের সব ধরনের অস্ত্রোপচার, আঁকা বাঁকা দাঁত বিশেষজ্ঞ সেবা দেবেন। এছাড়া হাসপাতালে এন্ডোডন্টিস্ট, শিশু দন্ত রোগ বিশেষজ্ঞসহ মুখ ও দাঁতের সব ধরনের রোগের চিকিৎসা দেবেন।

অনুষ্ঠানে এডিএম হাসপাতালের বিভিন্ন বিভাগের কনসালটেন্টরা চিকিৎসা পদ্ধতি এবং সেবার ওপর সায়েন্টিস্ট প্রেজেন্টেশন দেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০