‘উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত’ - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২২ জানুয়ারী ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত’

নিরাপত্তা শঙ্কায় নিজেদের বিশ্বকাপ ভেন্যু ভারত থেকে সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইসিসি সাফ জানিয়ে দেয়, বিশ্বকাপে খেলতে হলে ভারতেই খেলতে হবে। সিদ্ধান্ত নিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধন্তে অনড় থাকার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ভারত ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি।

আসিফ নজরুল বলেন, আইসিসির টুর্নামেন্ট এটা তো ভারতেই হবে। আইসিসি আমাদের যতই বলুক নিরাপত্তা ঝুঁকি নেই আইসিসি নামে আলাদা তো কোন দেশ নাই। যেই দেশে আমার একজন খেলোয়াড় নিরাপত্তা পায় নাই, যেই দেশে ভারতের ক্রিকেট বোর্ড ভারতের সরকারের একটা বর্ধিত অংশ। তারাই আমার খেলোয়াড়কে উগ্রবাদীদের চাপে নিরাপত্তা দিতে ব্যর্থ বা অনীহ হয়েছে।

আইসিসি সুবিচার করেনি উল্লেখ করে তিনি বলেন, আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি। আমরা আশা করবো, আইসিসি আমাদের নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগ বিবেচনায় নিয়ে শ্রীলঙ্কায় খেলার আবেদন মেনে নেবে।

নিরাপত্তা কোনো কল্পনার বিষয় নয় জানিয়ে ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, আমাদের দেশের একজন সেরা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। সেখানে ক্রিকেটার, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে- এ প্রশ্ন থেকেই যায়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০