বিশ্বকাপ বাছাইয়ে টানা দ্বিতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ জানুয়ারী ২০২৬, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ বাছাইয়ে টানা দ্বিতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে স্বর্ণা খাতুনের অলরাউন্ড নৈপুণ্যে পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

এর আগে যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ। টানা দ্বিতীয় জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষ উঠে এল বাংলাদেশ।

কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৬৮ রান করে। ইনিংসের শেষ দিকে সোবহানা মোস্তারি ও স্বর্ণার ঝোড়ো ব্যাটিংয়ে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১৫০ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ।

১৪ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৭ বিস্ফোরক ইনিংস খেলেন স্বর্ণা। ২৪ বলে ৩৪ রান এনে দেন মোস্তারি। তাদের দুজনের টর্নেডো ব্যাটিংয়ে শেষ ২৮ বলে স্কোরবোর্ডে ৬৭ রান যোগ হয়। ৩৫ রান আসে ওপেনার দিলারা আক্তারের ব্যাট থেকে। আরেক ওপেনার জুরাইরিয়া ফেরদৌস করেন ১৭ রান।

রানা তাড়া করতে নেমে দারুণ শুরুর পরও ছন্দ হারায় পাপুয়া নিউগিনি। ৩.১ ওভারে ৩২ রান তুলেছিল পাপুয়া নিউগিনি। ২ উইকেট হারিয়ে ৯৮ রান করে তারা। এরপরই ব্যাটিং ধস। তাই বেশিদূর যেতে পারেনি পাপুয়া নিউগিনি। শেষ পর্যন্ত ১৩৮ রানে থামে দলটি। ৩৫ রান করেন ব্রেন্ডা। সিবোনা ২৮, হোলান দরিগা ২১ ও নাওয়ানি ভার করেন ১৫ রান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০