এগিয়ে আনা হলো বিপিএলের ফাইনাল - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৯ জানুয়ারী ২০২৬, ১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এগিয়ে আনা হলো বিপিএলের ফাইনাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের ফাইনালের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্বঘোষিত সূচি অনুযায়ী ফাইনাল ম্যাচটি শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা থাকলেও এখন তা এক ঘণ্টা এগিয়ে সন্ধ্যা ৬টায় শুরু হবে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ফাইনালের দিন দুপুরে কোনো ম্যাচ না থাকায় শিরোপা নির্ধারণী ম্যাচ আগে শুরু করায় কোনো অসুবিধা নেই। সে কারণেই সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে। উল্লেখ্য, আগে ঘোষিত সূচিতে শুক্রবারের সব সন্ধ্যার ম্যাচ শুরু হতো রাত ৭টায়।

এ ছাড়া প্লে-অফ পর্বের অন্য তিনটি ম্যাচ—প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও এলিমিনেটরের জন্য নির্ধারিত রিজার্ভ ডে বাতিল করা হয়েছে। তবে ফাইনালের জন্য পরদিন শনিবার রিজার্ভ ডে বহাল থাকবে বলে জানিয়েছে বিসিবি।

চলমান বিপিএলে এখন বাকি রয়েছে চারটি ম্যাচ। সেগুলোর সূচি হলো—

২০ জানুয়ারি (মঙ্গলবার)
এলিমিনেটর (দুপুর ১টা): রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্স
প্রথম কোয়ালিফায়ার (সন্ধ্যা ৬টা): রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস

২১ জানুয়ারি (বুধবার)
দ্বিতীয় কোয়ালিফায়ার (সন্ধ্যা ৬টা): প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল বনাম এলিমিনেটরে জয়ী দল

২৩ জানুয়ারি (শুক্রবার)
ফাইনাল (সন্ধ্যা ৬টা): প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল

ফাইনাল ম্যাচটি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০