আফগানিস্তানের ক্রিকেটের নায়ক শাপুর জাদরান হাসপাতালে ভর্তি - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৭ জানুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আফগানিস্তানের ক্রিকেটের নায়ক শাপুর জাদরান হাসপাতালে ভর্তি

আফগানিস্তানের সাবেক ক্রিকেট তারকা শাপুর জাদরান। যুদ্ধবিধ্বস্ত এবং সীমিত ক্রিকেট অবকাঠামোর মধ্যেও আফগানিস্তান ক্রিকেটকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই দীর্ঘদেহী ফাস্ট বোলার। বর্তমানে জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।

৩৮ বছর বয়সী এই ক্রিকেট তারকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শাপুর কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ১২ জানুয়ারি শাপুরের ভাই ঘামাই জাদরান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে জানান, এই ফাস্ট বোলারের অবস্থা আশঙ্কাজনক এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

আফগান ক্রিকেটের ঘনিষ্ঠ সূত্রগুলোও এই খবর নিশ্চিত করেছে।

তারা জানিয়েছে, শাপুরের শ্বেত রক্তকণিকার মাত্রা বিপজ্জনকভাবে কমে গেছে, যা তার শারীরিক অবস্থাকে সংকটাপন্ন করে তুলেছে। তবে এখনো পর্যন্ত তার অসুস্থতার প্রকৃত কারণ সম্পর্কে কোনো বিস্তারিত চিকিৎসা প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এতে ভক্ত ও ক্রিকেট মহলে উদ্বেগ আরও বেড়েছে।

শাপুর জাদরানের হাসপাতালে ভর্তি হওয়ার খবর আফগানিস্তান ছাড়াও প্রতিবেশী দেশগুলোতে সাবেক ক্রিকেটার ও সমর্থকদের মধ্যে গভীর উদ্বেগ ও সহানুভূতির সৃষ্টি করেছে।

পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ সামাজিক যোগাযোগমাধ্যমে শাপুরের জন্য দুশ্চিন্তা প্রকাশ করে বলেন, যিনি সবসময় সিংহের হৃদয় নিয়ে খেলেছেন, আজ তার জীবনযুদ্ধে সবার দোয়া ও সমর্থন প্রয়োজন।

রশিদ লতিফের এই বার্তার পর অসংখ্য ভক্ত, সতীর্থ ক্রিকেটার ও ক্রীড়া অনুরাগী শাপুরের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।

আফগানিস্তান ক্রিকেটে শাপুর জাদরানের অবদান অনস্বীকার্য। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়, যখন আফগান দল বিশ্ব মঞ্চে নিজেদের অবস্থান তৈরি করার চেষ্টা করছিল।

প্রায় এক দশকের ক্যারিয়ারে তিনি আফগানিস্তানের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন—এর মধ্যে ৪৪টি ওয়ানডে ও ৩৬টি টি–টোয়েন্টি। এই সময়ে তিনি ওয়ানডেতে ৪৩টি এবং টি–টোয়েন্টিতে ৩৭টি উইকেট শিকার করেন।

তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত আসে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে, যখন আফগানিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপে জয় পায় স্কটল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে শাপুর গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার পাশাপাশি ম্যাচ জয়সূচক রানও করেন—যা আফগান ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।

দীর্ঘ ও গৌরবময় ক্যারিয়ার শেষে শাপুর জাদরান ২০২৫ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০