চিরকুটে ‘জয় বাংলা’ লিখে গাংনীতে বিএনপির ৭ নেতা-কর্মীকে হত্যার হুমকি - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৬ জানুয়ারী ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিরকুটে ‘জয় বাংলা’ লিখে গাংনীতে বিএনপির ৭ নেতা-কর্মীকে হত্যার হুমকি

মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপি নেতা-কর্মীদের হত্যার হুমকি দিয়ে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে হুমকিদাতা হিসেবে ‘জোড়পুকুর আওয়ামী লীগ’–এর নাম উল্লেখ থাকায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের একটি দোকানের দেয়ালে লাগানো চিরকুটটি প্রথমে নজরে আসে স্থানীয়দের।

চিরকুটে স্থানীয় বিএনপির সাত নেতা-কর্মীর নাম উল্লেখ করে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে। যাদের নাম লেখা রয়েছে, তারা হলেন— হাফিজুল ইসলাম, এনামুল, মহিবুল, সেন্টু, রফিকুল, মিঠুন ও জিকো।

চিরকুটে হুমকিদাতারা লেখেন, গ্রামছাড়া করার প্রতিশোধ হিসেবে এসব বিএনপি নেতা-কর্মীকে ‘দুনিয়াছাড়া’ করা হবে। চিরকুটে লেখা ছিল— তোদের আমরা দুনিয়া ছারা করব। তৈরি থাকিস।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, বৃহস্পতিবার গভীর রাতে কোনো এক সময় চিরকুটটি দেয়ালে লাগানো হয়। শুক্রবার সকালে হাঁটতে বের হয়ে গ্রামবাসীরা সেটি দেখতে পান।

চিরকুটের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দ্রুত হুমকিদাতাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য প্রশাসনের তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি কর্মী অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী এ ধরনের হুমকি দিচ্ছে। চিরকুট পাওয়ার পর আমাদের নেতা-কর্মীরা আতঙ্কে রয়েছেন। দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, বিষয়টি আমরা জেনেছি। পুলিশ মাঠে কাজ করছে। তদন্ত করে দোষীদের শনাক্ত করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১০

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১১

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১২

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৪

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৫

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৭

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৮

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৯

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

২০