আজ থেকেই ফের মাঠে গড়াচ্ছে বিপিএল - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৬ জানুয়ারী ২০২৬, ৯:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজ থেকেই ফের মাঠে গড়াচ্ছে বিপিএল

স্থগিত হওয়ার আশঙ্কা কাটিয়ে অবশেষে আবার মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ক্রিকেটারদের বয়কট ও বিসিবির ভেতরের বিতর্কের পর সমঝোতার মাধ্যমে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) থেকেই টুর্নামেন্টের খেলা শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিপিএলের দুটি ম্যাচ বয়কট করেছিলেন ক্রিকেটাররা। তবে আলোচনা ও সিদ্ধান্তের পর বয়কট করা ম্যাচ দুটি শুক্রবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান।

এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি কর্মকর্তারা। পরে রাত সাড়ে ১০টার দিকে ক্রিকেটারদের সঙ্গেও বৈঠক হয়। এই বৈঠকের পরই বিপিএল পুনরায় শুরুর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা নোয়াখালী এক্সপ্রেস–চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যার রাজশাহী ওয়ারিয়র্স–সিলেট টাইটানস ম্যাচ দুটি শুক্রবার যথাক্রমে দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। শুক্রবারের পূর্বনির্ধারিত ম্যাচগুলো স্থানান্তর করা হয়েছে শনিবারে এবং শনিবারের ম্যাচগুলো হবে রোববার।

এছাড়া, আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১ একদিন পিছিয়ে ২০ জানুয়ারি নেয়া হয়েছে। তবে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের সূচি অপরিবর্তিত থাকছে।

উল্লেখ্য, ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না গেলে বাংলাদেশি ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেয়া হবে কিনা— এমন ইঙ্গিতপূর্ণ এক মন্তব্য করেন বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। এই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক।

পরিচালক পদ থেকে তার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিলেও তিনি পদত্যাগ করেননি। তবে বৃহস্পতিবার বিকেলে তাকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দেয় বোর্ড।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ক্রিকেটারদের সংগঠন কোয়াব এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। পাশাপাশি কোয়াবের সংবাদ সম্মেলনে বিপিএল বয়কটের পেছনে আরও চারটি কারণ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ঢাকার ক্রিকেটের চলমান সংকট নিরসন, নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের সুষ্ঠু তদন্ত, ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ফিক্সিংয়ের অভিযোগে অঘোষিত নিষেধাজ্ঞার বিষয়গুলো। এসব ইস্যুতে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেয় বিসিবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০