যশোরসহ তিন জেলায় মাঠে থাকবে ২৯ প্লাটুন বিজিবি - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৫ জানুয়ারী ২০২৬, ৯:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরসহ তিন জেলায় মাঠে থাকবে ২৯ প্লাটুন বিজিবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় গোপালগঞ্জ, নড়াইল ও যশোর এই তিন জেলার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে মোট ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। নির্বাচনী দায়িত্ব পালনের জন্য ১১টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

বৃহস্পতিবার বিকেলে বেনাপোল সদর কোম্পানি ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

তিনি জানান, এর মধ্যে সীমান্তবর্তী শার্শা ও চৌগাছা উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। অন্য উপজেলাগুলোতে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও আনসারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করা হবে।

সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গত ১১ ডিসেম্বর দায়িত্বপূর্ণ নির্বাচনী এলাকায় অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপনের লক্ষে রেকি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আগামী ২৯ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১ ফেব্রুয়ারির মধ্যে সকল নির্বাচনী এলাকায় বিজিবির মোতায়েন সম্পন্ন হবে। মোতায়েনের পর তিন জেলার গুরুত্বপূর্ণ ৭০টি স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও ভোটকেন্দ্র রেকি কার্যক্রম চলমান থাকবে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, রিজিয়ন সদর দপ্তর যশোরের আওতাধীন অবশিষ্ট ছয়টি ব্যাটালিয়ন ১৫টি জেলার ৯২টি উপজেলার ৫১টি সংসদীয় আসনে ৭৯টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে প্রায় ১৮০ প্লাটুন বিজিবি মোতায়েনের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১০

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১১

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১২

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৪

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৫

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৭

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৮

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৯

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

২০