মাঠ পর্যায়ে ইসি অফিসের নিরাপত্তায় ২৭৫৪ আনসার নিয়োগের অনুমোদন - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৫ জানুয়ারী ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাঠ পর্যায়ে ইসি অফিসের নিরাপত্তায় ২৭৫৪ আনসার নিয়োগের অনুমোদন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নির্বাচনী মালামাল এবং অফিসসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের উপজেলা ও থানা নির্বাচন অফিসগুলোর জন্য আউটসোর্সিং প্রক্রিয়ায় ২ হাজার ৭৫৪ জন নিরাপত্তা সেবাকর্মী (আনসার) নিয়োগের সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
সোমবার (১৩ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, ব্যয় ব্যবস্থাপনা শাখা-২ থেকে এ সংক্রান্ত একটি সম্মতিপত্র নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের কাছে পাঠায়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইসি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে জানানো হয়, নির্বাচনী মালামাল ও অফিসের নিরাপত্তা রক্ষায় ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত—মোট ৩ মাসের জন্য এই নিরাপত্তা সেবা ক্রয় করা হবে। ৪৫৯টি উপজেলা বা থানা নির্বাচন অফিসের জন্য এই বিশাল সংখ্যক আনসার সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে। প্রতিটি অফিসে গড়ে ৬ জন করে সদস্য দায়িত্ব পালন করবেন।

অর্থ মন্ত্রণালয় এই সেবা ক্রয়ে র ক্ষেত্রে চারটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছে। সেগুলো হচ্ছে, ‘আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা, ২০২৫’ এর তফসিল-খ অনুযায়ী জনপ্রতি সেবার মূল্য নির্ধারণ করতে হবে, সেবাকর্মীর পারিশ্রমিক বা সেবামূল্য সরাসরি তার নিজ নিজ ব্যাংক হিসাবে প্রদান করতে হবে, সেবা ক্রয়ের ক্ষেত্রে ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬’ এবং ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫’ এর সব বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং এই নিয়োগের মেয়াদ কেবল জানুয়ারি ২০২৬ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের গত ১৭ ডিসেম্বরের এক চিঠির পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ। মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে সংবেদনশীল সরঞ্জাম রক্ষা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই এই অতিরিক্ত জনবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত বছর (২০২৫) সরকার আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ সংক্রান্ত নতুন নীতিমালা প্রণয়ন করে, যার আলোকেই এই বড় নিয়োগটি সম্পন্ন হতে যাচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০