সংবাদ সম্মেলন ডেকেছে কোয়াব, শঙ্কায় বিপিএল - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৫ জানুয়ারী ২০২৬, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংবাদ সম্মেলন ডেকেছে কোয়াব, শঙ্কায় বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা আজ। তবে তা শুরুর আগেই বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে। তারা বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করছে।

বিশ্বকাপে খেলতে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, এই প্রশ্ন গতকাল করা হয়েছিল এম নাজমুলকে। জবাবে বিস্ফোরক মন্তব্য করে উলটো তিনি প্রশ্ন তুলেছেন, ‘ক্রিকেটারদের পেছনে যে খরচ হয়, তার প্রতিদান ক্রিকেটাররা কী দিতে পেরেছেন? কেন? ওরা যদি কিছুই না করতে পারে, ওদের পেছনে যে আমরা কোটি কোটি টাকা খরচ করছি, ওই টাকা কি আমরা ফেরত চাই? উত্তর দেন আমাকে। তাহলে বিশ্বকাপে না খেললে ক্ষতিপূরণ কেন দেব!

ক্ষতিপূরণের প্রশ্ন ক্রিকেটাররা তুলতে পারবেন না বলে মন্তব্য করেছেন নাজমুল। তিনি বলেন, আমাদের কোনো ব্যাখ্যা নেই। ক্ষতিপূরণের প্রশ্ন তুলতেই পারবে না ওরা। কারণ আমরা যে প্লেয়ারদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। একটা বৈশ্বিক কাপ আনতে পেরেছে? তাহলে তো এটাও বলতে পারি যে, তোমাদের পেছনে যা খরচ করেছি তা তোমাদের কাছ থেকে নিতে থাকি।

এরপরই নাজমুলের পদত্যাগের দাবি তোলে কোয়াব। তা না হলে ক্রিকেট বয়কটের ঘোষণাও দেওয়া হয়। ক্রিকেটারদের এই দাবির পরও এম নাজমুল ইসলাম এখনো পদ ছাড়েননি। এর প্রভাব পড়েছে মাঠে। ঢাকা পর্বের প্রথম ম্যাচ খেলতে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা মাঠে আসেননি। নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর অন্তত দুই ঘণ্টা আগে দলগুলোর মাঠে পৌঁছানোর কথা। কিন্তু সংশ্লিষ্ট ক্রিকেটাররা তখনও হোটেলে ছিলেন। এতে করে ঢাকায় বিপিএলের প্রথম ম্যাচ শুরু হওয়া নিয়ে গুরুতর সন্দেহ তৈরি হয়েছে।

এদিকে ছয় দলের ক্রিকেটাররা ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জড়ো হচ্ছেন। সেখানে তারা বিপিএলে খেলা চালিয়ে যাবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ক্রিকেটারদের পক্ষ থেকে দুপুর ১টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০