গাজায় বাংলাদেশি সৈন্য পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি- পররাষ্ট্র উপদেষ্টা - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ জানুয়ারী ২০২৬, ৮:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় বাংলাদেশি সৈন্য পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি- পররাষ্ট্র উপদেষ্টা

গাজায় বাংলাদেশ থেকে ফোর্স (সৈন্য) পাঠানোর বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে সচিবালয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে করা প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তৌহিদ হোসেন বলেন, গাজায় ফোর্স পাঠানোর সিদ্ধান্ত এখনো হয়নি। মাত্র আলাপ-আলোচনা চলছে। কারণ এখনো কোনো কিছু ঠিক হয়নি, কারা থাকবে কারা থাকবে না। যে তিনটি শর্তের কথা বলা হয়েছে, কোনো অবস্থাতেই এই পরিবশে সৃষ্টি না হলে আমরা যাবো না।

প্রথমত আমরা যুদ্ধ করতে যাবো না উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দ্বিতীয়ত এমন কোনো কর্তৃপক্ষ থাকবে যাদের সঙ্গে আমাদের যোগাযোগ করা বা কর্থবার্তা বলাই সম্ভব না, সেক্ষেত্রে আমরা যাবো না। আমাদের শর্তগুলো পরিষ্কার। রাজি হলে এরপর আলোচনা করবো।
মিয়ানমার সীমান্তে সংঘাতের বিষয়ে তিনি বলেন, নন-স্টেট হওয়ার কারণে দেশ হিসেবে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব নয় ঢাকার। মিয়ারনমারের সঙ্গে সমস্যা একদিনে সমাধান সম্ভব নয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচেনর পোস্টাল ভোট সংক্রান্ত বিষয়ে তৌহিদ হোসেন বলেন,‘শিগগিরই পোস্টাল ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছে যাচ্ছে। ভোট দেওয়ার পর বাংলাদেশ মিশন ডাকযোগে সেই ব্যালট পাঠানোর ব্যবস্থা করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের খুব বেশি কিছু করার নেই।’

মিয়ানমার ইস্যুতে মাঠ পর্যায়ে কী ঘটছে, তা পররাষ্ট্র মন্ত্রণালয় ঘণ্টায় ঘণ্টায় জানে না বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছি। বিষয়টি নিয়ে অগ্রগতি হলে জানানো হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০